down of head

সূচকের পাশাপাশি কমেছে লেনদেন

চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে রোববার ( ২৮ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ও লেনদেন নিম্নমুখী ছিল। এদিন দশমিক ৫৫ শতাংশ পয়েন্ট কমেছে ডিএসইএক্স। পাশাপাশি দৈনিক লেনদেন কমেছে প্রায় ২ শতাংশ।

বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার দিন শেষে আগের দিনের তুলনায় ডিএসইএক্স প্রায় ৩০ পয়েন্ট কমে ৫ হাজার ৩৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে। শরিয়াহ সূচক ডিএসইএস প্রায় ৬ পয়েন্ট কমে ১ হাজার ১৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস ৩০ গতকাল ১২ পয়েন্ট কমে ১ হাজার ৯২১ পয়েন্টে দাঁড়িয়েছে।

রোববার সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা ছিল লাফার্জহোলসিম বাংলাদেশ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি), বীকন ফার্মাসিউটিক্যালস ও ব্র্যাক ব্যাংকের শেয়ারের। ডিএসইতে রোববার ৪৮৮ কোটি ৩৯ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। যেখানে আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৯৭ কোটি ৩৫ লাখ টাকা। ডিএসইতে রোববার মোট ৩৯২টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ৮৮টির, কমেছে ২৬১টির আর অপরিবর্তিত ছিল ৪৩টির বাজারদর।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, রোববার ডিএসইতে মোট লেনদেনের ১৮ দশমিক ৩ শতাংশ নিয়ে শীর্ষ ছিল ব্যাংক খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ দশমিক ৬ শতাংশ লেনদেন ছিল ওষুধ ও রসায়ন খাতের দখলে। আর ৯ দশমিক ১ শতাংশ লেনদেন নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে বস্ত্র খাত।

এন এস

সম্পর্কিত খবর