down of head

প্রথমার্ধে ওয়ান ব্যাংকের মুনাফা বেড়েছে

ওয়ান ব্যাংক পিএলসির চলতি ২০২৪ হিসাব বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) মুনাফা বেড়েছে ১৩৬ দশমিক ৭৩ শতাংশ। আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ১৬ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪৯ পয়সা (পুনর্মূল্যায়িত)। গতকাল ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে ওয়ান ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ৭৬ পয়সা। আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ২২ পয়সা (পুনর্মূল্যায়িত)। গত ৩০ জুন শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০ টাকা ৫ পয়সায়।

সমাপ্ত ২০২৩ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৩ দশমিক ৫ শতাংশ নগদ ও ৩ দশমিক ৫ শতাংশ স্টক লভ্যাংশের সুপারিশ করেছে ওয়ান ব্যাংকের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৩৩ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৫১ পয়সা (পুনর্মূল্যায়িত)। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১৯ টাকা ৯ পয়সায়।

সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে ওয়ান ব্যাংকের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১ টাকা ৫৯ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৮৬ পয়সা (পুনর্মূল্যায়িত)।

এন এস

সম্পর্কিত খবর