শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

বলিউডে আসছে চমক
নায়ক শাহরুখ, খলনায়ক অভিষেক

‘কাভি আলভিদা না ক্যাহনা’ ও ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন অভিষেক বচ্চন। এবার শাহরুখ ও সুহানা খানকে নিয়ে তৈরি সুজয় ঘোষের নতুন ছবিতে দেখা যাবে অভিষেক বচ্চনকে। এই ছবিতে নাকি খলনায়কের চরিত্রে দেখা যাবে জুনিয়ার বিগবিকে। এবারই প্রথম প্রতিপক্ষ হিসেবে হাজির হবেন শাহরুখ ও অভিষেক।

সম্প্রতি শাহরুখ তার এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা গেছে, সিনেম্যাটোগ্রাফার সন্তোষ শিবনের কান পুরস্কার নিয়ে শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখ। আর সেই ভিডিওতেই নায়কের পাশের টেবিলে দেখা গেছে ‘কিং’ খানের চিত্রনাট্য!

সেখান থেকেই অনুরাগীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। নেটিজেনরা মনে করছেন- পাঠান, জওয়ান ছবির পর ফের ব্লকবাস্টার দিতে তৈরি শাহরুখ।

গত বছরে বলিউডকে চমকে দিয়েছিল শাহরুখের কামব্যাক। একই বছরে তিনটি ব্লকবাস্টার সিনেমা। ‘পাঠান’,’জওয়ান’, ‘ডাঙ্কি’। বিশেষ করে, জওয়ান তো বলিউডের সবর্কালের রেকর্ড ভেঙেছে বক্স অফিসের ব্যবসায়। তারপর থেকেই কিং খান নিজেকে তৈরি করছেন, পরের চমকের জন্য। আর সেই চমকই এবার ফাঁস হয়ে গেল। কয়েকদিন আগে পরিচালক সুজয় ঘোষের ‘কিং’ ছবির শুটিং ফ্লোর থেকে ফাঁস হয়েছিল শাহরুখের লুক।

শাহরুখের কাঁধে এখন প্রচুর চাপ। একদিকে যেমন ছেলে আরিয়ানের ক্যারিয়ার সামলাতে পোশাকের কোম্পানি খুলে দিয়েছেন, তার পরিচালিত প্রথম সিরিজে টাকাও ঢালছেন। পাশাপাশি মেয়েকে নিয়েও ভাবছেন।

ভারতীয় গণমাধ্যমের দাবি, বলিপাড়ায় মেয়ে সুহানার মাটি শক্ত করার জন্য নাকি ২০০ কোটি টাকা খরচ করে ছবি প্রযোজনা করতে চলেছেন বলিউড বাদশা।

পরিচালক জোয়া আখতারের হাত ধরে ইতিমধ্যেই নেটফ্লিক্সে ‘দ্য আর্চিস’ ছবি দিয়ে হাতে খড়ি হয়েছে সুহানার। তবে তার অভিনয় খুব একটা দাগ কাটতে পারেনি। উল্টো সুহানাকে ঘিরে নানা ট্রোল হয়েছে সামাজিক মাধ্যমে। সেসবকে পাত্তা না দিয়েই নতুন ছবিতে মন শাহরুখকন্যার।

প্রথমে জল্পনা ছিল সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় বড়পর্দায় জুটি বাঁধছে বাবা-মেয়ে। তবে দিন কয়েক যেতেই শোনা গেল, সুজয় ঘোষের পরিচালনাতেই স্ক্রিন শেয়ার করবেন শাহরুখ খান ও তার মেয়ে সুহানা। যেখানে থাকতে পারেন অভিষেক বচ্চন। যৌথভাবে ছবিটি প্রযোজনা করবেন সিদ্ধার্থ আনন্দ।

এন এস

সম্পর্কিত খবর