শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

শিক্ষার্থীদের ওপর হামলা, যা বললেন তারকারা

কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে দেশের বিশ্ববিদ্যালয়গুলো উত্তাল। আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় বইছে। হামলাকারীদের শাস্তিসহ শিক্ষার্থীদের নিরাপত্তার দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। বিষয়টি নিয়ে কথা বলেছেন তারকারা।

চিত্রনায়িকা পরীমণি তার ফেসবুক হ্যান্ডেলে এক ছাত্রীর উপর হামলার ছবি প্রকাশ করে লিখেছেন, নারীর প্রতি সহিংসতায় আপনার জবান বন্ধ থাকলে আপনি মুনাফিক।

একটি প্রশ্ন রেখে চিত্রনায়িকা বুবলী লিখেছেন, শিক্ষার্থীদের রক্ত ঝড়বে কেন?

অভিনেত্রী রুনা খান, হামলার শিকার ভীত এক ছাত্রীর ছবি প্রকাশ করে হৃদয়ভাঙা ইমোজি দিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।

সমালোচকপ্রিয় নির্মাতা ও অভিনেতা সুমন আনায়ারও আন্দোলনকারী ছাত্রদের পক্ষে লিখেছেন, ‘দেশটা তাহলে শুধুই আপনাদের, আমরা ধৈঞ্চা? আসলে যেখানে দায়িত্ব শব্দটা ‘ক্ষমতা’ হিসেবে ব্যবহার হয় সেখানে নাগরিক ধৈঞ্চা!’

শিক্ষার্থীদের উপর হামলার বেশ কিছু ছবি প্রকাশ করে অভিনেত্রী রুকাইয়া জাহান চমক লিখেছেন, ‘চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণতলে দিবসশর্বরী, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র।’

মহানগর খ্যাত নির্মাতা আশফাক নিপুণ তিন শব্দের এক স্ট্যাটাস দিয়ে বলেছেন, ‘ছাত্রদের পাশে দাঁড়ান।’ এই স্ট্যাটাসের কমেন্টে কোটা আন্দোলনকারী ছাত্রদের ওপর হামলার একটি ভিডিও লিংক শেয়ার করেছেন তিনি।

দেশের আলোচিত ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির হামলায় আক্রান্ত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি ফেসবুকে লিখেছেন, এমন কোনো ছাত্র আছেন যিনি হামলার শিকার হয়েছেন বা হলে ঢুকতে পারছেন না? আমি আপনাদের দায়িত্ব নিব। যদিও লাখ লাখ মেসেজ বা পোস্টের মাঝে তোমাদের ফিল্টার করা আমার পক্ষে অসম্ভব। তাই, যদি তোমাদের কোনো বন্ধু থাকে আমার বন্ধু তালিকাতে তাহলে তাদের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করো। আমি দুঃখিত, এটাই সর্বোচ্চ হয়তো এখন করতে পারতাম। যদি তোমাদের কোনো থাকার জায়গা প্রয়োজন হয় বা চিকিৎসা সেবার প্রয়োজন হয়, আমি আছি। মাত্রই কিছূ ভিডিও দেখলাম, যেখানে কিছু ছাত্র তাদের হলে প্রবেশ করতে পারছে না।’

সময়ের আরেক আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাত লিখেছেন, ‘আপনি উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন, কিন্তু উচ্চ কন্ঠে অন্যায়কে অন্যায় এবং ন্যায়কে ন্যায় বলার সাহস নেই তাহলে আপনি একটা আবর্জনা। রাজাকার।’

এন এস

সম্পর্কিত খবর