শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

কৃষককে কুপিয়ে হত্যা, ৪ দিনেও মামলা না নেওয়ার অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালীতে কৃষক রিয়াজ উদ্দিনকে হত্যার ঘটনায় চার দিনেও পুলিশ মামলা নেয়নি বলে অভিযোগ করেছেন স্বজনরা। নিহত রিয়াজ (৪৭) উপজেলার চাপড়া ইউনিয়নের শানপুকুরিয়া গ্রামের মৃত মইন উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্বজন সূত্রে জানা গেছে, প্রায় ৩৪ শতাংশ পৈত্রিক জমি নিয়ে দীর্ঘদিন ধরে শানপুকুরিয়া গ্রামের মৃত ইদবার শেখের ছেলে হারুন শেখ (৫০) ও মৃত নায়েব আলীর ছেলে হোসেন আলী শেখের (৪৫) সঙ্গে মৃত মইন উদ্দিনের ছেলে আব্দুল লতিফ, মো. কাওছার আলী ও রিয়াজ উদ্দিনের বিরোধ চলছিল।

শনিবার (১৩ জুলাই) দুপুরে বিরোধপূর্ণ জমির গাছ থেকে কাঁঠাল কাটতে গিয়েছিলেন হোসেন আলী শেখের স্ত্রী নাসিমা বেগম (৪৫)। সেসময় আ. লতিফ কাঁঠাল কাটতে নিষেধ করলে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও মারামারি হয়। এক পর্যায়ে হোসেন আলীর ছেলে মো. সুমন (২৫) রিয়াজের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা মো. কাওছার আলী সমকালকে বলেন, তাঁর নিহত ভাইয়ের সন্তানরা নাবালক। সেজন্য তিনি বাদী হয়ে গত রোববার রাতে ২২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ জমা দিয়েছি। কিন্তু পুলিশ এখনও এটিকে মামলা হিসেবে নথিভুক্ত করেনি। নানা জায়গায় ধরনা দিয়েও থানায় মামলা হচ্ছেনা।

তবে মামলা না নেওয়ার অভিযোগ অস্বীকার করেন কুমারখালী থানার ওসি মো. আকিবুল ইসলাম। তিনি বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইদের হাতে ওই কৃষক নিহত হয়েছেন। উর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ বা এজাহার জমা পড়েনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এন এস

সম্পর্কিত খবর