শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

আসছে ‘বধূরে’

‘বধূরে’ গান নিয়ে হাজির হচ্ছেন সংগীতশিল্পী সালমান রাজ। শুধু গান না নির্মাণ হয়েছে এর মিউজিক ভিডিও। সালাউদ্দিন সাগরের কথায় এ গানের সংগীত আয়োজন করেছেন রাজিব হোসেন।

আর মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন হান্নান শাহ, এস কে মাহি ও সাব্বির সিনরা। এটি পরিচালনা করেছেন কে এ নিলয়।

সালমান রাজ বলেন, আমার এই গানের কথা শ্রোতাদের ভালো লাগবে আশা করি। চেষ্টা করেছি সুন্দর একটি গান উপহার দেওয়ার। মনোরম লোকেশনে গানের ভিডিও নির্মিত হয়েছে। গান শোনার পাশাপাশি দেখতেও পছন্দ করেন দর্শক। তাই ভিডিওটি নির্মাণ করা। সবার ভালো লাগলেই নিজেকে সার্থক মনে করব।

গানটি প্রসঙ্গে মডেল ও অভিনেতা হান্নান শাহ বলেন, গায়ক সালমান ভাইয়ের বধূরে গানটি প্রথম শুনেই ভালো লেগেছে। মিউজিক ভিডিওতে আমার ও মাহির রসায়নটা দর্শকের ভালো লাগবে আশা করছি। গানটি শ্রোতাদের কানে কানে পৌঁছে যাক- এই প্রত্যাশাই করি।

জানা গেছে, এইচ এস মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত মিউজিক ভিডিওটি ১৪ জুলাই মুক্তি পাবে।

এন এস

সম্পর্কিত খবর