শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

বাংলাদেশ ব্যাংকের পরিচালক হলেন মো. নাজিম উদ্দিন

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের অতিরিক্ত পরিচালক মো. নাজিম উদ্দিন পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। আজ সোমবার এক অফিস আদেশের মাধ্যমে তাঁকে পদোন্নতি দিয়ে একই বিভাগে বহাল রাখা হয়েছে।

মো. নাজিম উদ্দিন ২০০০ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগ দেন। এরপর তিনি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের ব্যাংক পরিদর্শন ও অফসাইট সুপারভিশন বিভাগ এবং গভর্নরের সচিবালয়ে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। সৃজনশীল কাজের স্বীকৃতি হিসেবে তাঁকে ‘বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ রিকগনিশন অ্যাওয়ার্ড-২০১৪’–এ স্বর্ণপদক দেওয়া হয়।

নাজিম উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগ থেকে প্রথম শ্রেণিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশ ব্যাংকে যোগ দেওয়ার আগে তিনি ১৯৯৮-২০০০ সময়ে জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন। চাকরিরত অবস্থায় তিনি দ্য ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ (আইবিবি) থেকে অ্যাসোসিয়েট অব দ্য ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (এআইবিবি) ডিগ্রি অর্জন করেন।

এন এস

সম্পর্কিত খবর