শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

দ্বিতীয় মেয়াদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাথে জেনিথ লাইফের শিক্ষার্থী বিমা চুক্তি স্বাক্ষর

সোমবার (০১ জুলাই) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের কার্যালয়ে দ্বিতীয় মেয়াদের জন্য জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গ্রুপ স্বাস্থ্য ও জীবন বীমা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো: অবায়দুর রহমান প্রামানিক এবং জেনিথ লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর শেষে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ অবায়দুর রহমান প্রামানিক এবং জেনিথ লাইফের ভাইস প্রেসিডেন্ট মোঃ আনোয়ার হোসেন সরকার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার অধ্যাপক মোঃ তারিকুল হাসান, ব্যবসায় শিক্ষা অনুষদের ডীন অধ্যাপক ড. এ. এস. এম. কামরুজ্জামান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক এস. এম. একরাম উল্লাহ, হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক প্রফেসর মোঃ সায়েদুজ্জামান মিলন, উপ-রেজিস্ট্রার (একাডেমিক) এ এইচ এম আসলাম হোসেন, উপ-রেজিস্ট্রার আবু মোঃ তারেক এবং জেনিথ ইসলামী লাইফের রাজশাহী কার্যালয়ের জেনারেল ম্যানেজার মোঃ ইদ্রিস আলী, ডেপুটি জেনারেল ম্যানেজার মোসাঃ রাবেয়া বসরী উপস্থিত ছিলেন।

চুক্তি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থী দুর্ঘটনা অথবা অসুস্থতার কারণে ইনডোর চিকিৎসা বাবদ বার্ষিক সর্বোচ্চ ৮০ হাজার টাকা এবং আউটডোর চিকিৎসা বাবদ বার্ষিক সর্বোচ্চ ২০ হাজার টাকা স্বাস্থ্য বীমা সুবিধা পাবেন। তাছাড়া কোন শিক্ষার্থী মৃত্যুবরণ করলে ওই শিক্ষার্থীর অভিভাবক পাবেন ২ লাখ টাকা।

এন এস

সম্পর্কিত খবর