শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

‘গ্রাহকদের স্বার্থ রক্ষায় কাজ করছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স’

সংবাদ বিজ্ঞপ্তি :

গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড। প্রতিষ্ঠানটির সিইও সাইদুল আমিন স্বাক্ষরিত এক চিঠিতে সংবাদটির প্রতিবাদ জানানো হয়।

প্রতিবাদ লিপিতে উল্লেখ করা হয়েছে, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স প্রতিষ্ঠার পর থেকে বীমা সেবার মাধ্যমে গ্রাহক ও শেয়ার হোল্ডারদের নির্ভরতার প্রতীকে রুপান্তরিত হচ্ছে– ঠিক তখন’ই এই বীমা প্রতিষ্ঠান ও সিইওর সুনাম ক্ষুন্ন এবং অগ্রযাত্রা ব্যহত করার জন্য ভুল তথ্য পরিবেশন করা হচ্ছে। এমনকি, গণমাধ্যমে প্রতিবেদকের কাছে দেয়া সিইও মহোদয়ের বক্তব্যও সঠিকভাবে তুলে ধরা হয় নি। এরকম অসঙ্গতিপূর্ণ ও আংশিক এসব সংবাদ পরিবেশন করে বীমা খাত এবং গ্রাহকদের মাঝে বিভ্রান্তির কোন সুযোগ নেই। আমরা এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি।

বেসরকারী খাতের জীবন বীমা প্রতিষ্ঠানের এই সিইও বীমা আইন যথাযথ পরিপালন করে সততা, দক্ষতা এবং আন্তরিকতার সঙ্গে সফলভাবে দায়িত্ব পালন করছেন। গ্রাহকদের কোটি কোটি টাকা বীমা দাবি পরিশোধ করেছেন। মাত্র অল্প কিছু দিনের মধ্যেই কোম্পানীর সম্মানিত পলিসি হোল্ডারদের স্বার্থ রক্ষায় নির্ভরতার প্রতীক হয়ে উঠছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স।

লিখিত বক্তব্যে সাইদুল আমিন আরো বলেন, সুদীর্ঘ পেশাগত জীবনে সুনাম ও দক্ষতার সঙ্গে বীমা খাতে নিজের ক্যারিয়ার বিলড-আপ করেছেন। দীর্ঘ সময় বেসরকারী খাতের বিভিন্ন জীবন বীমা প্রতিষ্ঠানে সঠিকভাবে আস্থা এবং বিশ্বস্ততার সঙ্গে দায়িত্ব পালন করেন। বর্তমানে প্রগ্রেসিভ লাইফের প্রধান নির্বাহী হিসেবে দক্ষতা ও বিচক্ষণতায় তাঁর স্থান বরাবরই ছিলো প্রথম। যখন তিনি প্রতিষ্ঠানের সম্মানিত চেয়্যারমান, পরিচালনা পর্ষদ, কর্মকর্তা-কর্মচারী, পলিসি হোল্ডারদের স্বার্থ রক্ষা ও নির্ভরতার এক মূর্ত প্রতীকে রুপান্তরিত হয়েছেন নিজ আলোয়- ঠিক তখনই কুচক্রি একটি মহল তাঁর সুনাম ক্ষুন্ন এবং অগ্রযাত্রা ব্যাহতর জন্য গণমাধ্যমে ভুল তথ্য পরিবেশন করছে। অসঙ্গতিপূর্ণ ও আংশিক সংবাদ পরিবেশন করে বীমা গ্রাহক এবং খাত সংশ্লিষ্টদের মাঝে বিভ্রান্তির চেষ্টা চলছে। সুদীর্ঘ পেশাগত জীবনে কোম্পানীর স্বার্থ বিরোধী কোন কাজে নিজেকে জড়ান নি।

উচ্চশিক্ষিত এই তরুন সিইও আরো বলেন, তার বিরুদ্ধে যে অনিয়ম বা শৃঙ্খলা ভঙ্গর অভিযোগ উত্থাপিত হয়েছে- তা সঠিক নয়। বীমা আইন এবং বীমা উন্নয়ণ ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ’র (আইডিআরএ) নিয়ম অনুসরণ করে অত্যন্ত বিচক্ষণতার সাথে দায়িত্ব পালন করছেন। তাঁর অভিজ্ঞ নেতৃত্বে যখনই প্রগ্রেসিভ লাইফ বীমা খাতে স্বপ্ন যাত্রা শুরু করেছে- ঠিক তখন-ই চিহ্নিত একটি চক্র ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং ভুল তথ্য দিয়ে ‘অতিরঞ্জিত, মিথ্যা, বানোয়াট গল্প’ পরিবেশনে সহায়তা করে।

‘‘আইন বিরোধী কোন কর্মকান্ডের সঙ্গে যুক্ত নন’’ – এমন দাবী করে এই অভিজ্ঞ বীমাবীদ প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এই সংবাদের বিষয়ে সিইও বলেন, পত্রিকার প্রতিনিধি সঠিকভাবে কোন তথ্য যাচাই করেন নি। নাম-ঠিকানাহীন উটকো এবং উড়ো চিঠির বরাত দিয়ে সংবাদ প্রচার করেছে, যা পুরোটাই প্রশ্নবিদ্ধ।

‘ভূল, বিকৃত ও মনগড়া’ সংবাদের পাশাপাশি প্রতিবেদকদের কাছে দেয়া তাঁর বক্তব্যগুলোও সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। দেশের গণমাধ্যমে প্রগ্রেসিভ লাইফের প্রকৃত তথ্য তুলে নিয়ে আসবে, এমনটাই আশাবাদী তিনি।

একইসঙ্গে ‘বীমা আইন এবং আইডিআরএর নিয়ম মেনেই সুনামের সাথে বর্ণাঢ্য ক্যারিয়ার অতিবাহিত করছেন’ এমন দাবী করে সাইদুল আমিন বলেন, ‘‘আমার অভিভাবক হচ্ছে আইডিআরএ, আমার দ্বায়িত্ব কালীন সময়ে প্রতিষ্ঠান পরিচালনায় অভিভাবক হিসেবে প্রগ্রেসিভ লাইফের সম্মানিত পরিচালনা পর্ষদ যে নির্দেশনা দিয়েছেন- তা মেনে, বীমা আইন অনুযায়ী দায়িত্ব পালন করছি। একইসঙ্গে আমার সাবেক কর্মস্থলগুলোতেও সুনামের সঙ্গে সকল কার্যক্রম পরিচালনা করেছি। এ বিষয়ে প্রিয় কর্মস্থল প্রগেসিভ লাইফ ইন্সুরেন্স হতে শুরু করে বীমা খাত সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি।’

সম্পর্কিত খবর