শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

৬ শতাংশ সুদে ঋণ দিবে এনআরবিসি ব্যাংক

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের মাত্র ৬ শতাংশ সুদে ঋণ দেবে এনআরবিসি ব্যাংক। একজন উদ্যোক্তা সহজ শর্তে ১ লাখ টাকা থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত এ সুদে ঋণ নিতে পারবেন। তবে শিল্পের মূলধনী যন্ত্রপাতি ক্রয়ের জন্য ঋণ নিতে পারবেন সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত। করোনাভাইরাসের ক্ষতি কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় এসএমই ফাউন্ডেশনের ‘রিভলভিং ফান্ড’ থেকে এই ঋণ বিতরণ করা হবে।

ঋণ বিতরণের জন্য মঙ্গলবার (১১ জুন) রাতে রাজধানীর একটি হোটেলে এসএমই ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি করেছে এনআরবিসি ব্যাংক। এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো: রবিউল ইসলাম এবং এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড.মো: মাসুদুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো: আবদুর রহমান খান, এফসিএমএ, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সালাউদ্দিন মাহমুদ এবং এনআরবিসি ব্যাংকের সিআরএমডি-২ (এসএমই) প্রধান মোহাম্মদ হাজ্জাজ বিন মাহফুজ প্রমুখ।

এনআরবিসি ব্যাংক এসএমই শিল্পের বিভিন্ন খাত-উপখাত, ভ্যালু চেইন, তথ্যপ্রযুক্তি খাত, রপ্তানিযোগ্য এবং আমদানি বিকল্প পণ্য উৎপাদন খাতে ঋণ দেবে। ঋণ প্রদানের ক্ষেত্রে নতুন উদ্যোক্তা, নারী উদ্যোক্তা, তৃতীয় লিঙ্গ, পিছিয়ে পড়া অ লের অধিবাসী এবং বিভিন্ন এসোসিয়েশন ও প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষিত যুবারা অগ্রাধিকার পাবেন।

বিনা জামানতে এই ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ ৪ বছর এবং ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ বিতরণ করা হবে। এনআরবিসি ব্যাংকের সকল শাখা-উপশাখার মাধ্যমে এই ঋণ বিতরণ করা হবে।

এন এস

সম্পর্কিত খবর