শিরোনাম
down of head

আগামীকাল স্পট মার্কেটে যাচ্ছে দুই কোম্পানি

রেকর্ড ডেটের আগে আগামীকাল বৃহস্পতিবার (১৩ জুন) স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি দুইটি হচ্ছে- বিডি থাই ফুড এবং স্যালভো কেমিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ১৯ জুন। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ জুন।

আর রেকর্ড ডেটের দিন কোম্পানি দুইটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

এন এস

সম্পর্কিত খবর