শিরোনাম
icon যমুনা ব্যাংকের নতুন চেয়ারম্যান মাহমুদুল হক icon ডিএসইতে ব্যাংক খাতের দাপট, দর বেড়েছে ১৫ কোম্পানির icon ইউরোপে নতুন শুল্ক, চাপে চীনা ই-কমার্স icon মজুরি বোর্ড গঠনের ঘোষণা, আন্দোলন নয় icon বাজার মূলধন কমেছে ৭ হাজার কোটি টাকা icon ঢাকায় বাস রুটে বড় পরিবর্তন icon মালয়েশিয়াগামীদের মেডিকেল ফি ৮ হাজার icon ২০৩০ পর্যন্ত কর অব্যাহতি চায় ডিবিএ icon কোন বোর্ডে পাসের হার কত? icon সোনার দামে বড় পতন icon এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ icon কৃষিঋণ মওকুফে চাঙা গ্রামীণ অর্থনীতি icon এইচএসসির ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে icon সংঘাত দীর্ঘ হলে বাড়বে মূল্যস্ফীতি icon কমলা শাড়িতে মোহনীয় পরীমনি icon ডেঙ্গুতে মৃত্যু ৩, হাসপাতালে ভর্তি ১,২৬২ icon বাংলাদেশ-জাপান সহযোগিতা বাড়ানোর আলোচনা icon পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু icon রূপপুরে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু icon কমলো সোনার দাম icon এলডিসি উত্তরণে সময় বাড়ল ৩ বছর icon শীতের সবজি বাজারে, বিপাকে ক্রেতারা icon নভেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম icon ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী icon স্বাস্থ্যবীমার দাবি পরিশোধ করল বেঙ্গল ইসলামী লাইফ
down of head

প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ঋণমান ‘এএ প্লাস’ ও ‘এসটি-১’

সম্প্রতি বিমা খাতের প্রতিষ্ঠান প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ঋণমান অবস্থান (ক্রেডিট রেটিং) নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফারেটিং)। আর স্টেকহোল্ডারদের উদ্দেশে প্রাপ্ত রেটিং কোম্পানিটি প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটি দীর্ঘমেয়াদে রেটিং পেয়েছে ‘এএ প্লাস’ আর স্বল্পমেয়াদে পেয়েছে ‘এসটি-১’। ৩১ ডিসেম্বর, ২০২২ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ৭ মে, ২০২৪ তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের আলোকে এ রেটিং দিয়েছে আলফারেটিং।

উল্লেখ্য, বিমা খাতের কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। ১০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৩২ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকা। কোম্পানিটির ৩ কোটি ২৫ লাখ ৪৫ হাজার ২৮৮টি শেয়ার রয়েছে। ডিএসই থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্যমতে, কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে রয়েছে ৩৮ দশমিক ৩৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৬ দশমিক ১১ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৩৫ দশমিক ৫২ শতাংশ শেয়ার।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এর আগে ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১১ শতাংশ নগদ লভ্যাংশ ও ৬ শতাংশ স্টক ডিভিডেন্ডসহ সর্বমোট ১৭ শতাংশ লভ্যাংশ দিয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স।

এদিকে সর্বশেষ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর ৪ দশমিক ৩৮ শতাংশ বা ৫ টাকা ৪০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ১২৮ টাকা ৮০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। ওইদিন কোম্পানিটির ৪ কোটি ৪৪ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। দিনজুড়ে ৩ লাখ ৪৭ হাজার ৫৮৭টি শেয়ার মোট এক হাজার ৩২ বার হাতবদল হয়। ওইদিন শেয়ারদর সর্বনিম্ন ১২৩ টাকা ৮০ পয়সা থেকে সর্বোচ্চ ১২৯ টাকা ৯০ পয়সায় হাতবদল হয়।

এন এস

সম্পর্কিত খবর