down of head

শত কোটি টাকার ব্যবসা করবে ট্রাষ্ট লাইফ

শত কোটি টাকার ব্যবসার লক্ষ নিয়ে কাজ করছে ট্রাষ্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স। ২০২৪ সালে শত কোটির ক্লাবে প্রবেশ করতে চায় পুঁজিবাজারের তালিকাভুক্ত এই জীবন বীমা প্রতিষ্ঠানটি। প্রধান অতিথির বক্তব্যে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ গিয়াস উদ্দিন চৌধুরী ব্যবসায়িক দিক নির্দেশনা নিয়ে এ আশা ব্যক্ত করেন।

আজ রাজধানীর আন্তর্জাতিক মার্তৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে দিনব্যাপী ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স এর ‘ব্যবসা পরিকল্পনা সভা – ২০২৪’ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের বিষয়, Discussion on Business Planning and Strategy to achieve goals”. অনুষ্ঠানের মূল থিম Road to 100 Crore.

কোম্পানির সিনিয়র ডিএমডি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কোম্পানির সিনিয়র ডিএমডি পারভেজ সাজ্জাদ, জাকির হোসেন, নুর ই আলম।

অনুষ্ঠানে কোম্পানির ডিএমডি ও এএমডিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত কর্মকর্তা এবং অফিস ইনচার্জদের ২০২৪ সালের ব্যবসা পরিকল্পনা নিয়ে সিইও গিয়াস উদ্দীন চৌধুরী দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন । এ বছর ট্রাস্ট ইসলামী লাইফ ইনসিওরেন্স লিমিটেড সততার সাথে ব্যবসা বৃদ্ধি করে ১০০ কোটি টাকা লক্ষ মাত্রা অর্জন করবে বলেও জানান তিনি।

এন এস

সম্পর্কিত খবর