শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

বাংলাদেশ ডেনিম এক্সপোর ১৬তম আসর শুরু

ডেনিম শিল্পের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক প্রদর্শনী ‘বাংলাদেশ ডেনিম এক্সপো’ এর ১৬তম আসর শুরু হয়েছে। আজ সোমবার (৬ মে) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে দুই দিনব্যাপী এ আসর শুরু হয়। এতে বাংলাদেশ, ভারত, চীন, পাকিস্তান, তুরস্ক, ইতালি, ফ্রান্স, স্পেন, সুইজারল্যান্ড, ভিয়েতনাম, জাপানসহ ১১টি দেশের ৬০টিরও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।

রিইমাজিন বা ডেনিম শিল্পকে নতুন করে ভেবে দেখা শীর্ষক প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এবারের ডেনিম এক্সপো। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো টেকসই বস্ত্র থেকে শুরু করে এ শিল্পে ব্যবহৃত অত্যাধুনিক প্রযুক্তি, যন্ত্রপাতি ও উদ্ভাবনসমূহ প্রদর্শনের মাধ্যমে এ শিল্পের বৈচিত্র্যময় দিকসমূহ তুলে ধরেছে। নিরন্তর উদ্ভাবন এবং ডিজিটালাইজেশনের মাধ্যমে প্রযুক্তির শক্তিকে কাজে লাগিয়ে এবং প্রগতিশীল চিন্তাভাবনা নিয়ে সবাই একত্রে ডেনিম শিল্পে যে সমৃদ্ধ সম্ভব, এ বিষয়টি তুলা ধরা হবে ডেনিম এক্সপোতে।

বাংলাদেশ ডেনিম এক্সপোতে পণ্য প্রদর্শনীর পাশাপাশি চারটি আলোচনা সভা ও দুইটি ‘ট্রেন্ড সেমিনার’ অনুষ্ঠিত হবে। প্রদর্শনীর প্রথম দিনে দুইটি প্যানেল আলোচানা সভা ও একটি ট্রেন্ড সেমিনার থাকবে। প্রথম দিন ডেনিম শিল্প নিয়ে যুগান্তকারী ও নতুন ভাবনাসমূহ ও ডেনিম শিল্পে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার ও শিল্পের প্রস্তুতি শীর্ষক দুইটি সেমিনার অনুষ্ঠিত হবে। তাছাড়া ডেনিম শিল্পে কাপড় থেকে শুরু করে ডেনিম পণ্য উৎপাদনে উদ্ভাবন, ও প্রযুক্তি নিয়ে একটি ট্রেন্ড সেমিনার অনুষ্ঠিত হবে।

এক্সপো’র দ্বিতীয় দিনে পোশাক শিল্পে পানির ব্যবহার এবং দ্বিতীয় প্রজন্মের পোশাক উদ্যোক্তাদের চোখে ডেনিম শিল্প শীর্ষক দুইটি সেমিনার অনুষ্ঠিত হবে। পাশাপাশি অনুষ্ঠিত হবে ট্রেন্ড সেমিনার যেখানের আলোচকগণ বাংলাদেশের পোশাক শিল্পে ডেনিম পণ্য উন্নয়ন সম্পর্কে আলোচনা করবেন। সেমিনারে এ শিল্প সংশিষ্ট আন্তর্জাতিক বিশেষজ্ঞগণ তাদের মতামত তুলে ধরবেন।

এন এস

সম্পর্কিত খবর