শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

তৈরি হচ্ছে করোনা ভাইরাসের প্রতিষেধক

 

বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টিকারী নতুন করোনা ভাইরাসের কোনো প্রতিষেধক এখনো আবিষ্কার হয়নি। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিওএইচও) দাবি, চলতি বছরের মাঝামাঝি করোনা ভাইরাসের প্রতিষেধক তৈরির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

নতুন করোনা ভাইরাস নিয়ে আতঙ্কের অন্যতম কারণ এর কোনো প্রতিষেধক এখনো আবিষ্কার হয়নি। তবে বুধবার (৫ ফেব্রুয়ারি) ডব্লিওএইচও দাবি করে, নতুন করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসায় নতুন ওষুধ আসতে যাচ্ছে।

চীনা এক টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, চীনের ঝেজিয়াং ইউনিভার্সিটি এ ভাইরাসের বিরুদ্ধে কার্যকর একটি ওষুধ আবিষ্কার করেছে। অন্যদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ দাবি করে, এ ভাইরাসের প্রতিষেধক আবিষ্কারে অনেকদূর এগিয়েছেন গবেষকরা।

ডব্লিওএইচও’র মুখপাত্র তারিক জাসারেভিচ বলেন, ২০১৯ সালের করোনা ভাইরাসের কোনো কার্যকর প্রতিষেধক এখনো আবিষ্কার হয়নি। র‍্যান্ডমাইজড কন্ট্রোলড ট্রায়ালের মাধ্যমে প্রতিষেধকের কার্যক্ষমতা ও নিরাপত্তা পরীক্ষা করার পরামর্শ দিচ্ছি আমরা।

২০২০ সালের জুনের মধ্যে এ ভাইরাসের প্রতিষেধক আসার সম্ভাবনা রয়েছে। সাধারণত একটি প্রতিষেধক তৈরি ও সেটির কার্যকারিতা পরীক্ষার জন্য অনেক বছর সময় লাগে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কাজের গতি বাড়ায় বিজ্ঞানীরা আশা করছেন, এ বছরের জুনে মানুষের ওপর নতুন করোনা ভাইরাসের প্রতিষেধকের কার্যকারিতা পরীক্ষা করা যাবে।

মার্কিন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান জিলিড জানায়, নতুন করোনা ভাইরাসের একটি ওষুধ আক্রান্তদের ওপর পরীক্ষা করছে তারা। ‘রেমদেসিভির’ নামে ওই ওষুধ এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।

সব মিলিয়ে চলতি বছরের জুন মাসের মধ্যে নতুন করোনা ভাইরাসের কার্যকর প্রতিষেধক ও ওষুধ আসার সম্ভাবনা রয়েছে।

সম্পর্কিত খবর