শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ২ নেতাকে নোটিশ

দলীয় সিদ্ধান্ত অমান্য করে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা বিএনপির সহসভাপতি ও কেন্দ্রীয় স্বেচ্ছোসেবক দলের সহ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপির কেন্দ্রীয় কমিটি।

বুধবার (২৪ এপ্রিল) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ নোটিশ দেন। নোটিশের বিষয়টি নিশ্চিত করেন নাসিরনগর উপজেরা বিএনপির সাধারণ সম্পাদক মো. বশির উদ্দিন তুহিন।

জানা গেছে, নাসিরনগর উপজেলা বিএনপির সহসভাপতি ওমরাও খান উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আনারস প্রতীকে নির্বাচন করছেন। এছাড়াও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক সাজ্জাদ মোর্শেদ ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকে নির্বাচন করছেন। দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ করায় দু’জনকে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়, গত ১৫ এপ্রিল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিএনপি নেতা হিসেবে আপনি দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার করেননি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় আপনার এহেন মনোবৃত্তি সম্পূর্ণরূপে দলীয় শৃঙ্খলা এবং দলের প্রতি চরম বিশ্বাসঘাতকতা। সুতরাং দলের সিদ্ধান্ত উপেক্ষা করে জালিয়াতির নির্বাচনে অংশগ্রহণের জন্য আপনার বিরুদ্ধে কেন দলের গঠনতন্ত্র মোতাবেক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা অবহিত হওয়ার ৪৮ ঘন্টার মধ্যে লিখিত জবাব দেওয়ার নিদের্শ দেওয়া হচ্ছে।

জানতে চাইলে উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. ওমরাও খান জানান, নির্বাচনী মাঠে আছি। নির্বাচন থেকে সরে দাঁড়াবো কিনা এখনই গণমাধ্যমকে নিশ্চিত করে কিছু বলতে পারছি না। তবে দলের কাছে কারণ দর্শানোর চিঠির জবাব দিবো।

কেন্দ্রীয় স্বেচ্ছোসেবক দলের সহ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক সাজ্জাদ মোর্শেদ দাবি করে বলেন, আমার বাবা একজন সাবেক সংসদ সদস্য। জনগণ আমাদের নির্বাচনী মাঠে চাচ্ছে। জনগণের কথা বলতেই নির্বাচনী মাঠে আছি এবং থাকবো।

এ বিষয়ে নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বশির উদ্দিন তুমিন বলেন, আমরা আগেই বলেছি, যারা দলীয় সিদ্ধান্ত অমান্য করে এই সসরকারের পাতানো নির্বাচনে অংশ নিবেন তাদের স্থায়ীভাবে দল থেকে বহিস্কার করা হবে।

এন এস

সম্পর্কিত খবর