শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

রেললাইনে বসে মাদকসেবন, ট্রেনে কাটা পড়ে মৃত্যু তরুণের

নীলফামারীর ডোমারে বাড়ির পাশে রেললাইনে বসে মাদক সেবনের সময় সাদ্দাম হোসেন (২৩) নামে এক যুবক ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। এ সময় তার লাশের পাশ থেকে নেশা জাতীয় দ্রব্য উদ্ধার করা হয়।

রোববার রাত সাড়ে ১১টার দিকে ডোমার রেলস্টেশনের তিন কিলোমিটার উত্তরে হাজিপাড়া লেভেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাদ্দাম একই এলাকার তেলিপাড়ার মৃত আবু হানিফার ছেলে।

স্থানীয়রা জানান, রাতে চিলাহাটি থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে সাদ্দাম হোসেন ঘটনাস্থলেই নিহত হন। সাদ্দাম রেললাইনে বসে নেশা করেছিলেন। নেশার কারণে আগে থেকেই অনেকটা মানসিক ভারসাম্যহীন ছিলেন তিনি।

সৈয়দপুর রেলওয়ে থানার ওসি নুরুল ইসলাম জানান, সাদ্দাম মানসিক ভারমাস্যহীন ছিলেন। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে।

এন এস

সম্পর্কিত খবর