শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

বললেন স্বাস্থ্যমন্ত্রী
‘আনু মুহাম্মদের চিকিৎসায় মেডিকেল বোর্ড হবে’

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) লেখক ও অধ্যাপক আনু মুহাম্মদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর তার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

আজ দুপুর সাড়ে ১২টায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনু মুহাম্মদের চিকিৎসার অবস্থা নিয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, তিনি (আনু মুহাম্মদ) প্রথমে ঢাকা মেডিকেলে ভর্তি ছিলেন। গতকাল ডাক্তারদের পাঠানো ছবি দেখে আমার মনে হয়েছে উনার একটা কম্বাইন্ড অপারেশন প্রয়োজন। সেটা সবচেয়ে ভালো হবে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে। তাই তাকে এখানে শিফট করতে বলেছি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে উনার বিষয়ে খোঁজ নিয়েছেন এবং সর্বোচ্চ যা করা যায়, তার নির্দেশ দিয়েছেন। আমরা একটি মেডিকেল বোর্ড গঠন করব। আমরা সর্বোচ্চ চেষ্টা করব যেন উনি নিজ কর্মক্ষেত্রে ফিরে যেতে পারেন।

এন এস

সম্পর্কিত খবর