শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

ইরানি আক্রমণের ভয়ে ‘যুদ্ধ পরামর্শ’ দিতে ইসরায়েলে জেনারেল পাঠাল যুক্তরাষ্ট্র

ইসরায়েলে ইরানি আক্রমণ অত্যাসন্ন—এমন সতর্কতা অনেক আগেই দিয়েছে যুক্তরাষ্ট্র। এবার ইসরায়েলকে ইরানি আক্রমণ ঠেকাতে পরামর্শ দিতে দেশটিতে শীর্ষ জেনারেল পাঠাল পরম মিত্র যুক্তরাষ্ট্র। গতকাল বৃহস্পতিবার জেনারেল মিচেল ই কুরিলাকে ইসরায়েলে পাঠানো হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, জেনারেল মিচেল কুরিলা মার্কিন সশস্ত্র বাহিনীর সেন্ট্রাল কমান্ড, যা সেন্টকম নামে পরিচিত। সেটির ১৫তম কমান্ডার। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন একটি সূত্র জানিয়েছে, জেনারেল মিচেল কুরিলা ইসরায়েলে ইরানি সম্ভাব্য আক্রমণের বিপরীতে প্রতিরক্ষার কৌশল নির্ধারণে সহায়তা করবেন।
সূত্রটি আরও জানিয়েছে, জেনারেল কুরিলা গাজায় ইসরায়েলি অভিযান ও ত্রাণ সরবরাহের বিষয়টি নিয়েও আলোচনা করবেন ইসরায়েলি সমরবিদ ও নীতিনির্ধারকদের সঙ্গে। এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, জেনারেল কুরিলা ‘পরিস্থিতিগত মূল্যায়ন করেছেন’ এবং ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধানের সঙ্গে ‘আঞ্চলিক নিরাপত্তা চ্যালেঞ্জ’ পর্যালোচনা করেছেন।
এদিকে, ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে—ইসরায়েলের মাটিতে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই ইরান হামলা চালাতে পারে বলে সতর্ক করেছে মার্কিন গোয়েন্দারা। এ লক্ষ্যে তেহরান প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন তাঁরা।

প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে বলা হয়েছে, ইসরায়েলের মাটিতে ইরানের সম্ভাব্য হামলা ঠেকাতে তেল আবিব প্রস্তুতি নিচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এই হামলা সংঘটিত হতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জানিয়েছে, ইসরায়েলের উত্তর বা দক্ষিণ অঞ্চলে এই হামলা হতে পারে। তবে ইরান সরকারের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জানিয়েছে, তেহরান ইসরায়েলে হামলার ব্যাপারে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

এসএইচ
সম্পর্কিত খবর