শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

নড়াইলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নড়াইলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার নড়াইল-যশোর সড়কের দুর্বাজুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত বাস চালক জাফর হোসেনের বাড়ি যশোর শহর এলাকায় বলে জানা গেছে।

সদর থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে আসা লিটন ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস ও যশোর থেকে নড়াইলগামী লোকাল বাস নড়াইল-যশোর সড়কের দুর্বাজুড়ি এলাকায় মুখোমুখি সংঘর্ষ হলে দু’টি বাসেরই সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দু’টি বাসেরই স্বাভাবিকের চেয়ে বেশি গতি ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মাসুদ রানা বলেন, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক বাস চালক জাফর হোসেনকে মৃত ঘোষণা করেন। লিটন ট্রাভেলসের চালক মাহবুব হোসেনসহ কমপক্ষে ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নড়াইলের তুলারামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মনির রহমান জানান, দুর্ঘটনার পর প্রায় দেড় ঘণ্টা নড়াইল-যশোর সড়কে বাস চলাচল বন্ধ ছিল। এ সময় দু’প্রান্তের শতাধিক গাড়ী আটকা পড়ে। দুপুর ১২টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এন এস

সম্পর্কিত খবর