শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

বান্দরবানে কম্বিং অপারেশন শুরু, নেয়া হয়েছে ৪টি এপিসি

বান্দরবানে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর কম্বিং অপারেশন শুরু হয়েছে। অভিযানে অংশ নিতে ঢাকা থেকে নেয়া হয়েছে চারটি বিশেষ সাঁজোয়া যান এপিসি।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

যেকোনো মিষ্টি খাবারের রেসিপিতে থাক, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ

সোমবার এপিসিগুলো র রুমা ও থানচি উপজেলায় পৌঁছানো হয়েছে একটি সূত্রে জানা গেছে।

চলমান পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র‌্যাব, আনসারসহ নিরাপত্তা বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। দুর্গম এলাকায় চলছে সন্ত্রাসী তৎপরতা দমনে অভিযান।

এদিকে রুমা ও থানচিতে অভিযান চালিয়ে ব্যাংক ডাকাতির সাথে জড়িত সন্দেহভাজন তিন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সদস্য ও এক গাড়িচালককে আটক করেছে।

জানা গেছে, সন্ত্রাসী তৎপরতার কারণে রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলার অভ্যন্তরীণ রুটগুলোতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। জেলা শহর থেকে উপজেলাগুলোতে যাত্রীবাহী বাস অনিয়মিতভাবে চলাচল করছে। যাত্রী এবং জনসাধারণের দুর্ভোগ ভয়ভয় আকার ধারণ করেছে। তিনটি উপজেলায় সোনালী কৃষি ও বেসরকারি ব্যাংকগুলো বন্ধ রয়েছে। আর্থিক প্রতিষ্ঠানগুলোতে লেনদেন হচ্ছে না। এসব উপজেলার লোকজন জেলা সদরে গিয়ে লেনদেন করছে।

এদিকে সন্ত্রাসী তৎপরতা ও অভিযানে তিনটি উপজেলায় এখন থমথমে অবস্থা বিরাজ করছে। দুর্গম এলাকাগুলো থেকে থেমে থেমে গুলির আওয়াজ আসছে।

পুলিশ সুপার সৈকত শাহীন জানান, সন্ত্রাসী তৎপরতা দমনে সেনাবাহিনীর নেতৃত্বে বান্দরবানের তিনটি উপজেলায় যৌথ বাহিনীর অভিযান চলছে।

এর আগে, রোববার সকালে সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, সন্ত্রাসী তৎপরতা দমনে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান শুরু হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

সেনাপ্রধান সাংবাদিকদের বলেন, সংলাপে অংশ নেয়ায় মূলত আমরা তাদের বিশ্বাস করেছিলাম। কিন্তু তারা বিশ্বাস ভঙ্গ করেছে। এলাকায় শান্তি বিনষ্ট করেছে। এ কারণে সন্ত্রাসী তৎপরতা দমন ও এলাকার মানুষের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী যা যা প্রয়োজন তা করবে। সেনাবাহিনীর পাশাপাশি অন্যান্য বাহিনীগুলো সমন্বিতভাবে তাদের কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে। সন্ত্রাসীদের কোনোভাবে আর ছাড় দেয়া হবে না বলে জানান সেনাপ্রধান।

শান্তি চুক্তির পর পাহাড় থেকে সেনাবাহিনীর ক্যাম্প গুটিয়ে নেয়ার এ সুযোগটি সন্ত্রাসীরা গ্রহণ করেছে জানিয়ে সেনাপ্রধান বলেন, সন্ত্রাসীরা মূলত শক্তি প্রদর্শনের অংশ হিসেবেই বান্দরবানের ব্যাংক ও স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে।

এর আগে তিনি বান্দরবানের বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করেন। রোববার সকালে তিনি হেলিকপ্টার যোগে চট্টগ্রাম থেকে বান্দরবানে যান। বান্দরবান সেনানিবাসে সেনাবাহিনীর কর্মকর্তা ও সৈনিকদের সাথে তিনি মতবিনিময় করেন।

এন এস

সম্পর্কিত খবর