শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

গোপালগঞ্জে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত ২০

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দারের মাঝে দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এসময় বেশ কয়েকটি বাড়ি ও দোকান ভাংচুর করে সংঘর্ষকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।

রোববার (৭ এপ্রিল) রাত ৯টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ডে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার আমিনুর রহমান সংঘর্ষের বিষয়টি নিশ্চত করে জানান, পাটগাতী বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে শ্রীরামকান্দি ও পাটগাতী গ্রামের দুইজনের মাঝে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ খবর ওই দুই গ্রামে ছড়িয়ে পড়লে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষের লিপ্ত হয় গ্রামবাসীরা। এসময় একে অপরের উপর বৃষ্টির মত ইট নিক্ষেপ করতে থাকে।

প্রায় ২ ঘন্টা ধরে চলা দফায় দফায় এ সংঘর্ষে উভয় পক্ষের কমপেক্ষ ২০ জন আহত হন। সংঘর্ষ চলাকালে পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলামের বাড়ি ও বাসস্ট্যান্ডের বেশ কয়েকটি দোকানে ইটপাটকেল নিক্ষেপ করে ব্যাপক ভাঙচুর করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।

ওসি আরো বলেন, এখন এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গ্রেপ্তার এড়াতে আহতরা বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল বলেন, আওয়ামী লীগ নেতৃবৃন্দ খবর শুনে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেশ কিছু বাড়ি ও দোকান ভাংচুর করা হয়েছে। সেগুলো আমরা পরিদর্শন করেছি। সংঘর্ষ চলাকালে সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে চলাচল স্বাভাবিক হয়ে আসে।

এন এস

সম্পর্কিত খবর