শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

গাজীপুরে প্রবাসীর স্ত্রীকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা

গাজীপুরের কাপাসিয়ায় এক প্রবাসীর স্ত্রীকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার সিংহশ্রী ইউনিয়নের পূর্ব ভিটিপাড়া গ্রামের দক্ষিণ কোরিয়া প্রবাসী মোশাররফ হোসেনের বাড়ি থেকে ওই নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের নাম শাহনাজ বেগম শিমু (৩৮)। তিনি গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের পূর্ব ভিটিপাড়া গ্রামের কোরিয়া প্রবাসী মোশারফ হোসেনের স্ত্রী। ওই দম্পতির কোনো সন্তানাদি নেই। শাহনাজ একাই ওই বাড়িতে বসবাস করতেন।

নিহতের স্বজনরা জানান, সোমবার (১ এপ্রিল) রাতে একাই তিনি ওই ঘরে ঘুমান। মঙ্গলবার (২ এপ্রিল) সকাল ৯টার দিকে তিনি ঘুম থেকে না উঠায় স্বজনরা ঘরের ভেতরে খাটের ওপরে তাকে রশি ও গামছা দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। ধারণা করা হচ্ছে- সোমবার দিবাগত রাতে যে কোনো সময় দুর্বৃত্তরা রান্না ঘরের টিন কেটে তার কক্ষে প্রবেশ করে। পরে তার হাত-পা রশি দিয়ে বেঁধে মুখে গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ফেলে চলে যায়। সকাল ৯টার দিকে তিনি ঘুম থেকে না উঠায় পরিবারের অন্য সদস্যরা খোঁজ নিতে গেলে হাত-পা বাঁধা নিথর দেহ খাটের ওপর পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।

কাপাসিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া জানান, ওই নারীর দুটি দাঁত ভেঙে গেছে, হত্যার সময় ধস্তাধস্তি করতে তার দাঁত ভেঙে যেতে পারে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘরের আসবাবপত্র, আলমারির মালামাল ছড়ানো ছিটানো অবস্থায় পাওয়া গেছে। চুরি বা ডাকাতির কোনো ঘটনা কিনা তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ইতোমধ্যে হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক টিম কাজ শুরু করছে।

এন এস

সম্পর্কিত খবর