শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

১২৯আরোহী নিয়ে বিমান দুর্ঘটনা

১২৩ জন যাত্রী ও ৬ জন ক্রু নিয়ে ট্যাক্সিওয়ে থেকে ছিটকে গেল বিমান।
স্থানীয় সময় শুক্রবার সকালে যুক্তরাষ্ট্রের কানসাস সিটি আন্তর্জাতিক বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পর পরই বিমানবন্দরের বাসে করে যাত্রীদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

বিমানবন্দরটির কর্মকর্তাদের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, রাতে তুষারপাতের কারণে বিমানবন্দরের ট্যাক্সিওয়ে পিচ্ছিল হয়ে যায়। সকালে উড্ডয়নের ঠিক আগে টেক্সিওয়ে থেকে ছিটকে যায় ডেল্টা এয়ারলাইন্সের বিমান এ৩১৯।

বিমানবন্দরের মুখপাত্র জো ম্যাকব্রাইড বলেন, ১২৯ জন আরোহী নিয়ে ডেল্টা এয়ারলাইন্সের ফ্লাইট ১১১৪ কানসাস থেকে মিশিগানের ডেট্রয়েট শহরের উদ্দেশে যাত্রা করতে যাচ্ছিল।

যাত্রীদের পুনরায় টার্মিনাল বি-তে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি।
দুর্ঘটনার পরপর এক বিবৃতি দিয়ে ক্ষমা চেয়েছে ডেল্টা এয়ারলাইন্স কর্তৃপক্ষ। বিবৃতিতে এয়ারলাইন্সের পক্ষ থেকে বলা হয়েছে, সময়ক্ষেপণ এবং যাত্রীদের অসুবিধার জন্য আমরা ক্ষমা চাচ্ছি এবং আমরা এ বিষয়ে কাজ করছি। দ্রুতই গন্তব্যের উদ্দেশে আমরা রওনা হব।

সম্পর্কিত খবর