down of head

আসছে ঈদে টেলিফিল্ম ‘ফাঁকি’

রাহাত খান

দীর্ঘদিন ধরে গান লিখলেন রিপন মাহমুদ। বেশ কিছু প্রশংসিত জনপ্রিয় গান রয়েছে তার। তারই ধারাবাহিকতা প্রথমবারের মতো লিখলেন টেলিফিল্ম ‘ফাঁকি’।

টেলিফিল্মটির গল্পের ভাবনা ও পরিচালনা করেছেন রাশেদ শামীম স্যাম। এতে অভিনয় করেছেন শ্যামল মাওলা, রুকাইয়া জাহান চমক, টিপু সুলতান, জয়রাজ, সানজিদা মিলা, সাদমান সামীর সহ অনেকে ।

পরিচালক বললেন, টেলিফিল্মটিতে একটি পরিবার নানা ধরনের ভুল বুঝাবুঝি ও সমাধানের বিষয় তুলে ধরা হয়েছে।

আসছে ঈদে চ্যানেল আইতে প্রচারিত হবে এই টেলিফিল্মটি ।

সম্পর্কিত খবর