শিরোনাম
icon ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী icon স্বাস্থ্যবীমার দাবি পরিশোধ করল বেঙ্গল ইসলামী লাইফ icon যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পিএইচপি শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, ভর্তি ১,৮৮৬ জন icon প্রকৃতি পুনরুদ্ধারে ২৯৬ বিলিয়ন ডলার অর্থায়নের তাগিদ icon হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান icon হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩১৫ জন icon পে-স্কেলে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার icon চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি ১০ কনটেইনার তামাক আটক icon জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী icon ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা icon এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা icon ভিএফএস থ্রেডের লভ্যাংশ ঘোষণা icon ফার কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা icon বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীতে শ্রমিক আন্দোলন icon জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা icon হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড icon সংকটে তাঁতশিল্প, বন্ধ প্রায় ১ লাখ তাঁত icon আইএমএফের ডিএমডি হচ্ছেন চীনা উপমন্ত্রী icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৫ icon অগ্নি সিস্টেমসের লভ্যাংশ ঘোষণা icon জেনেক্স ইনফোসিসের লভ্যাংশ ঘোষণা
down of head

নোয়াখালীতে মধ্যরাতে আগুনে পুড়ল ৮ দোকান

নেয়াখালীর সদর উপজেলার মন্নাননগর বাজারে অগ্নিকাণ্ডের মুদি ও কাপড়েরসহ আটটি দোকান পুড়ে গেছে। এতে দোকানগুলোতে থাকা নগদ টাকা ও মূল্যবান মালামাল পুড়ে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নোয়াখালী স্টেশনের সহকারী পরিচালক মোহাম্মদ ফরিদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও ব্যবসায়ীরা জানান, রাতে বাজারের অধিকাংশ দোকান বন্ধ করে বাড়িতে যান দোকানিরা। তবে সামনে ঈদ হওয়ায় কিছু দোকান তখনো খোলা ছিল। হঠাৎ বন্ধ থাকা একটি দোকানের ভেতর থেকে আগুন জ্বলতে শুরু করে এবং তা মুহূর্তে বাজারের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা নিজেদের চেষ্টায় আগুন নেভাতে শুরু করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে এক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এতে প্রায় ২ কোটি টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

এস এইচ

সম্পর্কিত খবর