শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

রানী মুখার্জি আর মা হতে পারবেন না

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানী মুখার্জি। ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। যদিও এখন আর আগের মত রুপালি পর্দায় দেখা মেলে না তার। ব্যক্তিগত জীবনে প্রযোজক আদিত্য চোপড়ার সঙ্গে সংসার পেতেছেন তিনি। এই দম্পতির একটি কন্যা সন্তান রয়েছে। দ্বিতীয় সন্তানের মা হতে চেয়েছিলেন অভিনেত্রী। কিন্তু ভাগ্য যেন সায় দিল না তাকে। আর মা হতে পারবেন না রানী মুখার্জি।

গেল বছর মেলবোর্নে অনুষ্ঠিত ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে হাজির হয়ে বিষয়টি নিয়ে কথা বলেন রানী মুখার্জি। শুধু তাই নয়, নিজের গর্ভপাতের কথাও প্রকাশ করেন এই অভিনেত্রী। এবার ফের বিষয়টি নিয়ে কথা বললেন তিনি।

সম্প্রতি গালাটা প্লাসকে দেওয়া সাক্ষাৎকারে রানী মুখার্জি জানান, তিনি আর দ্বিতীয় সন্তানের মা হতে পারবেন না।

রানী মুখার্জি বলেন, আমি ৭ বছর দ্বিতীয় সন্তানের জন্য চেষ্টা করেছি। এখন আমার মেয়ের বয়স ৮ বছর। ওর বয়স যখন এক-দেড় বছর তখন থেকে চেষ্টা করে আসছিলাম। সর্বশেষ আমি অন্তঃসত্ত্বা হই। কিন্তু পাঁচ মাসের মাথায় আমার গর্ভপাত হওয়ায় দ্বিতীয় সন্তানটিকে হারিয়ে ফেলি আমি।

অভিনেত্রী আরও বলেন, আমি ৪৬ বছর বয়সী হতে যাচ্ছি, এটি এমন বয়স যখন সন্তান নিতে পারব না। এটা খুবই বেদনাদায়ক। কারণ আমার কন্যাকে আর কোনো ভাই-বোন দিতে পারব না আমি। আমার জন্য সত্যিই এটা কষ্টের।

কন্যা আদিরাকে নিয়ে ভীষণ আনন্দিত রানী মুখার্জি। কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনেত্রী বলেন, এখন আমাদের যা আছে তার জন্য কৃতজ্ঞ থাকতে হবে। আদিরা আমার অলৌকিক সন্তান এবং তার জন্য সত্যি আমি সুখী। আমি নিজেকেই বলি, আদিরাই আমার জন্য যথেষ্ট।

২০১৪ সালে আদিত্য চোপড়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন রানী মুখার্জি। বিয়ের পরই অভিনয় থেকে দূরে সরে যান তিনি। তবে বর্তমানে ধীরে ধীরে অভিনয়ে ফিরছেন এই অভিনেত্রী।

প্রসঙ্গত, রানী মুখার্জি অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’। গত বছর মুক্তি পায় এটি। এ সিনেমার শুটিং শুরুর আগেই গর্ভপাত হয় রানীর। কিন্তু বিষয়টি কাউকে জানাননি তিনি। এমনকি এই সিনেমার প্রযোজক-পরিচালক কেউই জানতেন না।

সম্পর্কিত খবর