সিটি ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা
পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সিটি ব্যাংক পিএলসি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা আগামী ২৭ মার্চ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ২০২৩ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
এদিকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ১৬ পয়সা, আগের বছরের একই সময়ে ছিল ৯৩ পয়সা। অর্থাৎ তৃতীয় প্রান্তিকে ইপিএস কমেছে ২৩ পয়সা। অন্যদিকে প্রথম তিন প্রান্তিক বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২৩) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে তিন টাকা ৯ পয়সা, আগের বছরের একই সময়ে যার পরিমাণ ছিল দুই টাকা ৭০ পয়সা। অর্থাৎ প্রথম তিন প্রান্তিক বা ৯ মাসে ইপিএস ৩৯ পয়সা বেড়েছে। ২০২৩ সালের ৩ সেপ্টেম্বরে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৯ টাকা ৩৬ পয়সা। আর প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থ প্রবাহ হয়েছে পাঁচ ৭২ পয়সা (ঘাটতি), আগের বছরের একই সময়ে ছিল সাত টাকা ২১ পয়সা (ঘাটতি)।
এদিকে গতকাল ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর অপরিবর্তিত থেকে প্রতিটি সর্বশেষ ২১ টাকায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল ২১ টাকা। দিনজুড়ে ৩ লাখ ২৪ হাজার ৫৮৬টি শেয়ার মোট ৯৭ বার হাতবদল হয়। যার বাজারদর ছিল ৬৮ লাখ ২০ হাজার টাকা। দিনভর কোম্পানিটির শেয়ারদর ২০ টাকা ৮০ পয়সা থেকে ২১ টাকা ১০ পয়সার মধ্যে লেনদেন হয়। আর গত এক বছরের মধ্যে কোম্পানিটির শেয়ারদর সর্বনিম্ন ১৯ টাকা ১০ পয়সা থেকে সর্বোচ্চ ২৩ টাকা ৫০ পয়সার মধ্যে ওঠানামা করে।
সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং বাজারদরের ভিত্তিতে মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ৫ দশমিক ২৮ এবং অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও বাজারদরের ভিত্তিতে পিই রেশিও ৫ দশমিক ১০।
কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ এবং ২ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৯৮ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২২ শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৮ টাকা ২১ পয়সা। এছাড়া এই হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১১ টাকা ৬৫ পয়সা। এর আগে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে বিনিয়োগকারীদের জন্য সাড়ে ১২ শতাংশ নগদ ও সাড়ে ১২ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ টাকা ১৫ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২১ শেয়ারপ্রতি এনএভি দাঁড়িয়েছে ৩০ টাকা ৬৮ পয়সা। এছাড়া এই হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১৩ টাকা ২৮ পয়সা।
১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ‘এ’ ক্যাটেগরির কোম্পানিটি। এক হাজার ৫০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন এক হাজার ২২৪ কোটি ৬১ লাখ ৯০ হাজার টাকা। কোম্পানির রিজার্ভের পরিমাণ দুই হাজার ১২ কোটি ৩৬ লাখ টাকা এবং মোট ১২২ কোটি ৪৬ লাখ ১৮ হাজার ৮৭৮ শেয়ারের মধ্যে উদ্যোক্তা বা পরিচালকদের কাছে ৩০ দশমিক ৫৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে কাছে ২৭ দশমিক ০৭ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ৪ দশমিক ৫৭ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে বাকি ৩৭ দশমিক ৭৭ শতাংশ শেয়ার রয়েছে।


