শিরোনাম
icon কিউআর কোডে সরাসরি টাকা পাঠানোর সুযোগ icon টানা তিন মাস পোশাক রপ্তানি বাড়লো icon প্রাইজ বন্ডে মিলল ৬ লাখ টাকার বিজয়ী icon কারখানা চালু রাখা ও নিরাপত্তায় প্রধানমন্ত্রীর নির্দেশ icon দুই শিল্পাঞ্চলে ২৭৭ কারখানা বন্ধ icon ৪ দিন গ্যাসের চাপ কম থাকবে icon অক্টোবরেও রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা icon ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ভর্তি ১৯২৯ icon লেনদেনের শীর্ষে মতিন স্পিনিং মিলস icon সেন্ট্রাল শরীয়াহ কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা icon গার্ডিয়ান লাইফের ৫০ কর্মকর্তাকে বিআইপিডির প্রশিক্ষণ প্রদান icon পতনে শুরু শেয়ারবাজারের সপ্তাহ icon ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রে*প্তা*র ৫০৫ জন icon এলডিসি ছাড়ে বাড়তি সময়, কৃতিত্ব দেখানোর পালা: সিপিডি icon ৩ নভেম্বর শুরু হচ্ছে দুই দিনব্যাপী সোলার এক্সপো icon লোকসানে ইসলামী ব্যাংক icon প্রিমিয়ার ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon পিপলস ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon শ্রমিকদের মজুরি বোর্ড গঠন icon হ্যালোইনে ভিন্ন রূপে অপু বিশ্বাস icon সিএফও নিয়োগ নিয়ে ৩ নভেম্বর বিআইএ’র বৈঠক icon গাজীপুর-মিরপুরে শ্রমিক বিক্ষোভ, যানজটে দুর্ভোগ icon ঢাকায় ৬ রুটে পরীক্ষামূলক বাস চালু icon পর্যটকদের জন্য খুললো সেন্টমার্টিন icon ফেডারেল ইন্স্যুরেন্সের তৃতীয় প্রান্তিক প্রকাশ
down of head

কর্ণফুলী ইন্স্যুরেন্সের শেয়ারদর ২৩ শতাংশ কমেছে

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বিমা খাতের কোম্পানি কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ২৩ দশমিক ০১ শতাংশ।

এদিকে সর্বশেষ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর ৭ দশমিক ৯৩ শতাংশ বা ৩ টাকা ৯০ পয়সা কমে প্রতিটি সর্বশেষ ৪৫ টাকা ৩০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ৪৪ টাকা ৫০ পয়সা। ওইদিন ২৫ লাখ ৮১ হাজার ৫৭৮ শেয়ার মোট দুই হাজার ৩৮৩ বার হাতবদল হয়। যার বাজারদর ১২ কোটি ৫ লাখ ২০ হাজার টাকা। দিনভর শেয়ারদর সর্বনিম্ন ৪৪ টাকা ৩০ পয়সা থেকে সর্বোচ্চ ৫০ টাকা ২০ পয়সায় হাতবদল হয়। আর গত এক বছরের মধ্যে কোম্পানির শেয়ারদর সর্বনিম্ন ২৭ টাকা ৭০ পয়সা থেকে সর্বোচ্চ ৬৪ টাকা ৩০ পয়সার মধ্যে ওঠানামা করে।

কোম্পানিটি ১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। ৬০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৪৪ কোটি ৮৭ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভের পরিমাণ ৪০ কোটি ৮০ লাখ টাকা। কোম্পানিটির মোট ৪ কোটি ৪৮ লাখ ৭৬ হাজার ১১৪ শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে রয়েছে ৩০ দশমিক ৮৫ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৪ দশমিক ৩৫ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে বাকি ৫৪ দশমিক ৮০ শতাংশ শেয়ার রয়েছে।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৬ পয়সা এবং ৩১ ডিসেম্বর ২০২২ তারিখে শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২০ টাকা ৭২ পয়সা। আর আলোচিত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ১ টাকা ৪৫ পয়সা। এর আগে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৭ পয়সা এবং ৩১ ডিসেম্বর ২০২১ শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২০ টাকা ১৯ পয়সা। আর আলোচিত সময়ে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ৪ টাকা ৬০ পয়সা।

দরপতনের তালিকায় এরপরের অবস্থানে থাকা ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর কমেছে ১৬ দশমিক ৯৯ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির দৈনিক গড় লেনদেন হয়েছে ৩১ কোটি ৯০ লাখ ৪০ হাজার টাকার। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয় ১৫৯ কোটি ৫২ লাখ ১০ হাজার টাকার। আমরা নেটওয়ার্কস লিমিটেডের শেয়ারদর কমেছে ১৩ দশমিক ৫১ শতাংশ, গত সপ্তাহে কোম্পানিটির দৈনিক গড় লেনদেন হয়েছে এক কোটি ৩০ লাখ ২০ হাজার টাকার। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয় ৬ কোটি ৫১ লাখ টাকার। সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর কমেছে ১২ দশমিক ৪৪ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটির দৈনিক গড় লেনদেন হয়েছে ২ কোটি ৬ লাখ ১০ হাজার টাকার। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয় ১০ কোটি ৩০ লাখ ৫০ হাজার টাকার। পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের শেয়ারদর কমেছে ১১ দশমিক ৮৬ শতাংশ, গত সপ্তাহে কোম্পানিটির দৈনিক গড় লেনদেন হয়েছে ৪১ লাখ ৬০ হাজার টাকার। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয় ২ কোটি ৭ লাখ ৯০ হাজার টাকার। ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারদর কমেছে ১১ দশমিক ৬৬ শতাংশ, গত সপ্তাহে কোম্পানিটির দৈনিক গড় লেনদেন হয়েছে এক কোটি ৩০ লাখ ৮০ হাজার টাকার। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয় ৬ কোটি ৫৩ লাখ ৮০ হাজার টাকার। এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-১-এর ইউনিটদর কমেছে ১১ দশমিক ৫৯ শতাংশ, গত সপ্তাহে ফান্ডটির দৈনিক গড় লেনদেন হয়েছে ৭ লাখ টাকার। আর সপ্তাহজুড়ে ফান্ডটির মোট লেনদেন হয় ৩৫ লাখ টাকার। এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারদর কমেছে ১১ দশমিক ২১ শতাংশ, গত সপ্তাহে কোম্পানিটির দৈনিক গড় লেনদেন হয়েছে এক কোটি ২০ লাখ ৫০ হাজার টাকার। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয় ছয় কোটি ২ লাখ ৩০ হাজার টাকার। এইচআর টেক্সটাইল লিমিটেডের শেয়ারদর কমেছে ১০ দশমিক ৯৪ শতাংশ। ডিএসই থেকে প্রাপ্ত তথ্যমতে, গত সপ্তাহে কোম্পানিটির দৈনিক গড় লেনদেন হয়েছে ২ কোটি ৩১ লাখ ৩০ হাজার টাকার। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয় ১১ কোটি ৫৬ লাখ ৩০ হাজার টাকার। সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারদর কমেছে ১০ দশমিক ৮৯ শতাংশ। ডিএসই থেকে প্রাপ্ত তথ্যমতে, গত সপ্তাহে কোম্পানিটির দৈনিক গড় লেনদেন হয়েছে ১২ লাখ ২০ হাজার টাকার। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেন হয় ৬১ লাখ ২০ হাজার টাকার।

সম্পর্কিত খবর