শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

বন্যা নিয়ন্ত্রণে
দুই জেলায় ৭৭৯ কোটি টাকা ঋণ অনুমোদন এডিবির

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) গোপালগঞ্জ ও মাদারীপুর জেলায় বন্যা নিয়ন্ত্রণ এবং সেচ ও জলসম্পদ ব্যবস্থাপনার উন্নতির জন্য ৭১ মিলিয়ন ডলার (৭৭৯ কোটি টাকা প্রায়) ঋণ অনুমোদন করেছে। জেলা দুটির গ্রামীণ জনগোষ্ঠী যাতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় তাদের প্রস্তুতি ও স্থিতিস্থাপকতা জোরদার করতে পারে সেদিকে লক্ষ্য রেখে এ ঋণ অনুমোদন করা হয়েছে। বুধবার এডিবির ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচকে বাংলাদেশের অবস্থান সপ্তম। কার্যকরী অভিযোজন ব্যবস্থা গ্রহণ না করলে ২০৫০ সালের মধ্যে কৃষিতে মোট দেশজ উৎপাদনের ৩০ শতাংশ কমে যেতে পারে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকল্পটি এডিবির অর্থায়নকৃত দক্ষিণ-পশ্চিম অঞ্চল সমন্বিত জলসম্পদ পরিকল্পনা ও ব্যবস্থাপনা প্রকল্পের অধীনে অর্জিত লাভগুলো ধরে রাখবে; যা কৃষি উৎপাদন, উন্নত সম্প্রদায়ের অবকাঠামো ও গ্রামীণ পরিবারের আয় বৃদ্ধি করেছে। এডিবির জ্যেষ্ঠ প্রকল্প ব্যবস্থাপনা বিশেষজ্ঞ পুষ্কর শ্রীবাস্তব বলেন, এই অতিরিক্ত সহায়তা অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উৎপাদনশীলতা বৃদ্ধি করবে। নারী ও দুর্বল গোষ্ঠীর জন্য আয় এবং টেকসই জীবিকা বাড়াবে। এছাড়া দক্ষিণ-পশ্চিম বাংলাদেশের গ্রামীণ এলাকায় দারিদ্র্য হ্রাস করবে।

এ প্রকল্পের ফলে জলবায়ু-সহনশীল বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচব্যবস্থা চালু হবে। এছাড়া লবণাক্ত পানির অনুপ্রবেশ কমবে। প্রকল্পটি ৬ লাখেরও বেশি লোককে উপকৃত করবে বলে আশা করা হচ্ছে।

সম্পর্কিত খবর