শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

বাঙালি অভিনেত্রীকে উপহার পাঠালেন দীপিকা

মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। আনুষ্ঠানিক ঘোষণার পর স্বামী রণবীর সিংকে সঙ্গে নিয়ে উড়ে যান গুজরাটের জামনগরে।

সেখানে অনন্ত অম্বানী- রাধিকা মার্চেন্টের প্রাক্-বিবাহ অনুষ্ঠানে চুটিয়ে মজা করেন কয়েকটা দিন। কিন্তু মুম্বাইয়ে ফিরতে না ফিরতেই ব্যাগভর্তি উপহার পাঠালেন বাঙালি অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীকে।
অভিনেত্রী নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে সেই উপহারের ছবি পোস্ট করে বিষয়টি জানান। একইসঙ্গে ধন্যবাদও জানিয়েছেন দীপিকাকে।

ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। টলিউডের পাশপাশি বলিউডেও রীতিমতো যোগাযোগ রয়েছে তার। গেল কয়েক বছরে বেশকিছু কাজও করেছেন সেখানে। তিনি টলিপাড়ার একমাত্র অভিনেত্রী, যিনি শাহরুখ খান, সালমান খানের সঙ্গেই ডাক পান বাবা সিদ্দিকির তারকাখচিত ইফতারপার্টিতে। এবার নারী দিবসে ঋতাভরীর জন্য একগুচ্ছ উপহার পাঠালেন দীপিকা।

কিন্তু কীভাবে হলো ঋতাভরী-দীপিকার বন্ধুত্ব? পশ্চিমবঙ্গের একটি সংবাদমাধ্যমকে ঋতাভরী বলেন, আমাদের আসলে বন্ধুত্ব নেই। আমার সঙ্গে একবার দেখা হয়েছিল দীপিকার। তাও আবার ২০১৮ সালে পরিচালক-প্রযোজক দীনেশ বিজনের বিয়েতে। তখন কথা হয়, তারপর শুক্রবার এমন একটা উপহার পেয়ে ভীষণ খুশি।

ঋতাভরী আরও বলেন, আসলে দীপিকার প্রসাধনী প্রতিষ্ঠান নারী দিবস উপলক্ষে এমন কিছু নারীকে উপহার পাঠাতে চেয়েছে, যারা নিজ নিজ ক্ষেত্রে ভালো কাজ করেছেন। সেই উদ্দেশ্যেই আমার সঙ্গে যোগাযোগ করেন তারা। প্রথমে আমি ভেবেছিলাম, হয়তো আমার স্টোরিতে তার প্রসাধনীর বিজ্ঞাপনের জন্য কিছু লিখতে হবে। তবে তেমন কিছুই না। একদম নিঃস্বার্থ উপহার এটা।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ঋতাভরী লেখেন, আমি ভীষণ খুশি। পাশাপাশি এটাও মনে হচ্ছে, দীপিকার মতো এমন একজন তারকাও নতুন প্রজন্মের জন্য ভাবছেন এবং তাদের উৎসাহিত করছেন। আসলে অন্য যেসব তারকার এমন প্রসাধনী ব্র্যান্ড রয়েছে, তারা হালকা করে এ কথা ছুঁয়ে যান, যাতে তাদের প্রচারটা হয়। দীপিকা একেবারেই সে রকম নন। আমি এটাই শিখলাম তার কাছ থেকে যে, সবকিছু জীবনে নিজের লাভের জন্য নয়, অন্যদের উৎসাহ দেওয়াটাই বিশালতার লক্ষণ।

সম্পর্কিত খবর