শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

ছেলের পরিচালনায় এবার মেয়ের বিপরীতে শাহরুখ

অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল শাহরুখ খানের বিপরীতে দেখা যাবে সুহানা খানকে। এবার সেটাই হলো এবং তার এক ঝলক সামনেও এল। শাহরুখের সঙ্গে দেখা গেছে সুহানাকে। আর পরিচালকের আসনে আরিয়ান খান। না কোনও সিনেমা নয়, বিজ্ঞাপনের শুটিংয়ে এক হয়েছেন তারা।

ছেলে আরিয়ানের পরিচালনায় অভিনয় করেছেন বাবা আর মেয়ে। আর বিজ্ঞাপনটি আরিয়ান খানের পোশাক ব্র্যান্ড ডি’ইয়াভোলের (D’Yavol)-এর প্রচারের জন্যই তৈরি করা।

বিজ্ঞাপনটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শাহরুখ খান। শুরুতে তার আঙ্গুলে তিনটি আংটি পরেছিলেন যার উপর ডি’ইয়াভোলের তিনটি অক্ষর লেখা। যদিও সেগুলি ক্যামেরায় স্পষ্ট দৃশ্যমান নয়। কোনও একটা কিছুর উপর ঘুষি মারতে দেখা যায় শাহরুথকে, তার হাত রক্তে লাল হয়ে যায়।

একটা সময় তার হাত লাল দেখা যায়। গালেও রক্তের ছিটে। এরপর তিনি সেই হাত দিয়ে একটা পরিত্যক্ত ট্রেনের বগির জানালার কাচে ‘এক্স’ চিহ্ন দিয়ে চিহ্নিত করেন।

পরের দৃশ্যেই কোনও এক মেয়েকে হেঁটে ঢুকতে দেখা যায়, যদিও প্রথমে তার মুখ দেখা যায়নি। মেঝে থেকে একটি যাদুকরী লাঠি তুলে নেন তিনি। লাঠি থেকে বেরিয়ে আসা নীল রঙের আভা, আর তখনই তার মুখটি সামনে আসে। বোঝা যায় তিনি সুহানা খান। সুহানা ট্রেনের জানালার পাশের অংশটি সেই জাদুকরী লাঠি দিয়ে ডিজনি লগোর আকারে নীল রঙ দিয়ে এঁকে দেন। একে অপরের মুখোমুখি হয় বাবা ও মেয়ে, চোখে চোখ পরতেই সুহানা ও শাহরুখের মুখে ফুটে ওঠে মৃদু হাসি। টিজার ভিডিওটি জানিয়ে দেয় এই ঘোষণার সাথে শেষ হয় এটা জানিয়ে যে এই নতুন যৌথ সহযোগিতার বিষয়টি আগামী ১৭ মার্চ সামনে আসবে।

টিজার ভিডিওটি শেয়ার করে শাহরুখ ক্যাপশনে লিখেছেন, ‘এই কোলাবরেশনের বিষয়টি যে প্রয়োজন ছিল, তা হয়তো আপনাদের জানাই ছিল না। প্রতিটি ভালো গল্পই সিক্যুয়েলের দাবি রাখে। এক্স-২ আসছে ১৭ মার্চ।’

প্রসঙ্গত, ২০২৩ এর শুরুর দিকে ডি’ইয়াভোল এক্স-এর সহ-প্রতিষ্ঠাতা আরিয়ান খান তার এই ব্র্যান্ডটির ওয়েবসাইটে চালু করেছিলেন।

যে ব্র্যান্ডটি নিজেকে ‘লাক্সারি স্ট্রিটওয়্যার’ ব্র্যান্ড হিসেবে ঘোষণা করে। যে ব্রান্ডের মুখ হন খুব আরিয়ানের ড্যাডি ‘কুল’।

সম্পর্কিত খবর