চাকরি দিচ্ছে ওয়েভ ফাউন্ডেশন, বেতন ৩০ হাজার
নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশন। আগ্রহ ও যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন।
পদের নাম ও সংখ্যা: উপজেলা কোঅর্ডিনেটর, নির্ধারিত নয়।
আবেদনের যোগ্যতা: প্রার্থীর বিএসএস (সমাজ বিজ্ঞান/ডেভেলপমেন্ট স্টাডিজ/অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক) ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নারী-পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। বয়স সর্বোচ্চ ৫০ বছর। কর্মস্থল ঢাকা, বরিশাল ও খুলনায়।
বেতন: মাসিক বেতন ৩০ হাজার টাকা করে দেয়া হবে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের সাম্প্রতিক জীবনবৃত্তান্ত (যোগাযোগ নম্বরসহ) আবেদনপত্র, সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, সব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র, ড্রাইভিং লাইসেন্স এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি প্রশাসন ও মানবসম্পদ বিভাগ, ওয়েভ ফাউন্ডেশন, ২২/১৩বি, ব্লক-বি, খিলজী রোড, মোহাম্মদপুর, ঢাকা -১২০৭ ঠিকানায় আবেদন করতে হবে। শুধু সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সঙ্গে প্রয়োজন অনুযায়ী যোগাযোগ করা হবে। লিখিত/নির্বাচনী পরীক্ষার তারিখ, সময় ও স্থান ইত্যাদি এসএমএস/ই-মেইল/ পত্রের মাধ্যমে যথাসময়ে জানানো হবে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকারটিএ/ডিএ দেয়া করা হবে না । খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে। অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদনপত্র এবং আবেদনপত্রের সঙ্গে বিজ্ঞাপনে উল্লিখিত প্রয়োজনীয় তথ্যাদি না থাকলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। নারী প্রার্থীদেরকে বিশেষভাবে অগ্রাধিকার দেয়া হবে।
আবেদনের সময়সীমা: আগামী ১৭ মার্চ পর্যন্ত আবেদন করা যাবে।



