শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

যুদ্ধের জন্য সেনাবাহিনীকে জোর প্রস্তুতির নির্দেশ কিমের

যুদ্ধের জন্য নিজের সেনাবাহিনীকে জোরদার প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। বুধবার (৬ মার্চ) একটি সামরিক ঘাঁটি পরিদর্শনের পর এই নির্দেশ দেন তিনি।

এর আগে সিউল এবং ওয়াশিংটনকে তাদের ‘বেপরোয়া’ এবং ‘উন্মত্ত মহড়া’ বন্ধ করার আহ্বান জানিয়েছিল উত্তর কোরিয়া। দেশটির সরকারি সংবাদমাধ্যম দ্য কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এর বরাত দিয়ে বৃহস্পতিবার (৭ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার পশ্চিমে অবস্থিত একটি বড় সামরিক ঘাঁটি পরিদর্শন করার পর যুদ্ধের জন্য সেনাবাহিনীকে জোরদার প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছেন কিম জং উন। তবে, ওইদিন তিনি কোন সামরিক ঘাঁটিতে গিয়েছিলেন তা প্রকাশ করেনি কেসিএনএ।

প্রতিবেদন অনুযায়ী কিম জং উন বলেছেন, সামরিক বাহিনীকে অবশ্যই বিরাজমান পরিস্থিতি বিবেচনা করে যুদ্ধের প্রস্তুতি জোরদার করতে হবে সূচনা করতে হবে। নিখুঁত যুদ্ধ প্রস্তুতির জন্য আমাদের সেনাবাহিনীর উচিত প্রকৃত যুদ্ধের আদলে মহড়া চালিয়ে যাওয়া।

প্রসঙ্গত, বৃহদাকারের বার্ষিক ফ্রিডম শিল্ড সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়াও। এই মহড়ায় মিসাইল ইন্টারসেপশন ড্রিল, বোমা বিস্ফোরণ, বিমান হামলা এবং লাইভ-ফায়ারিংসহ ৪৮টি ফিল্ড মহড়া অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। গত সোমবার থেকে শুরু হওয়া যৌথ এ মহড়ায় গত বছরের তুলনায় দ্বিগুণ সৈন্য অংশগ্রহণ করেছে।

এর প্রতিক্রিয়ায় ওইদিন নাম প্রকাশে অনিচ্ছুক উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়াকে তাদের এই কর্মকাণ্ডের জন্য চড়া মূল্য দিতে হবে।

মূলত, দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়াগুলোর নিন্দা জানিয়ে আসছে উত্তর কোরিয়া। দেশটির দাবি, প্রতিপক্ষের এসব মহড়া আসলে ভবিষ্যতের সম্ভাব্য কোনও হামলার মহড়া।

সম্পর্কিত খবর