শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

ট্রাকচাপায় এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

পরীক্ষা দিতে যাওয়ার পথে ট্রাকচাপায় এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। রাজশাহীতে ঘটনাটি ঘটেছে।

বুধবার সকাল ১০টার দিকে রাজশাহীর দুর্গাপুরে উপজেলার আনুলিয়া স্কুল মোড়ে এই ঘটনা ঘটে।

নিহত শাহরিয়ার নাফিজ (১৭) দুর্গাপুর উপজেলার পালশা বাগিছাপাড়া গ্রামের আব্দুল ওহাদের ছেলে। আহত শিক্ষার্থী হলেন একই গ্রামের নান্টুর ছেলে মাহফুজ (১৭)।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, তারা দুইজনই এসএসসি পরীক্ষার্থী। তারা এবার পালসা উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা দিচ্ছে। বুধবার সকালে উপজেলার জয়নগর ইউনিয়নের অন্তর্গত আনুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নাফিজ গুরুতর আহত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আহত মাহফুজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি আরও বলেন, তারা পরীক্ষা দিতে যাচ্ছিল। পথেই এই দুঘটনার শিকার হয়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

সম্পর্কিত খবর