শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

রেজিস্ট্রি অফিসে গিয়ে বিপাকে রজনীকান্ত!

দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম তারকা হলেও গোটা ভারতজুড়েই ভক্ত রয়েছে তার। হ্যাঁ, বলা হচ্ছে মেগাস্টার রজনীকান্তর কথা। সিনেমার তারকা হলেও এর বাইরে গিয়েও তাকে খুব ভালোবাসেন মানুষ। সবাই শ্রদ্ধা-সমীহ করেন তাকে। তারই প্রমাণ মিলল আরও একবার।

এ তারকা এবার জমি কিনতে গিয়ে বিপাকে পড়লেন। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, তামিলনাড়ুর থিরুপরুর অঞ্চলে একটি বড় জমি কিনেছেন রজনীকান্ত। গত ১ মার্চ সেই জমির আইনি প্রক্রিয়া সারতে স্থানীয় রেজিস্ট্রি অফিসে গিয়েছিলেন।

দক্ষিণী তারকা এসেছেন এমন খবর ছড়িয়ে পড়তেই ভিন্ন দিকে মোড় নেয় পরিস্থিতি। স্থানীয়দের অনেক বড় একটি অংশ রেজিস্ট্রি অফিস ঘিরে ফেলেন। শুধু প্রিয় তারকাকে এক নজর দেখবেন বলে। তবে নিজের ব্যস্ততার পরও তাদের ফিরিয়ে দেননি রজনীকান্ত।

সাদা পায়জামা-পাঞ্জাবি পরা তারকা গাড়ি থেকে বেরিয়ে ভক্তদের উদ্দেশে হাত নাড়িয়ে অভিবাদন জানান। তখন উপস্থিত দর্শকরা উল্লাস করতে থাকেন। এমনকী অনুরাগীরা সেলফি তোলার আবদার জানালে তাদের সেলফি তোলারও সুযোগ করে দেন তিনি।

এদিকে ভক্তদের বিড়ম্বনার কারণে মূল কাজই বাধাগ্রস্ত হয়। রেজিস্ট্রির কাজে বিলম্ব হয়। তবে এমন গুরুত্বপূর্ণ কাজে কিছুটা দেরি হলেও তাতে কোনোরকম বিরক্তি প্রকাশ করেননি রজনীকান্ত।

সম্প্রতিই এই তারকা বিমানের ইকোনমিক ক্লাসে সফর করে শোরগোল ফেলে দিয়েছিলেন নেটপাড়ায়। সেসব ছবি-ভিডিও ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়। বর্তমানে ‘ভেত্তিয়ান’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন দক্ষিণী এই তারকা।

সম্পর্কিত খবর