শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

বেইলি রোডে আগুন
হ্মতিগ্রস্ত ভবন মালিকের ম্যানেজার গ্রেপ্তার

রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজ ভবনের অগ্নিকাণ্ডের ঘটনায় ভবন মালিকের ম্যানেজার হামিমুল হক বিপুলকে গ্রেপ্তার করে করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শনিবার ধানমণ্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন রমনা জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো.আক্তারুল ইসলাম।

তিনি বলেন: কিছুক্ষণ আগে হামিমুলকে গ্রেপ্তার করা হয়েছে। ভবনের বিভিন্ন বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এই নিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, চায়ের চুমুক রেস্তোরাঁর মালিক আনোয়ারুল হক ও শাকিল আহমেদ রিমন এবং কাচ্চি ভাইয়ের ম্যানেজার জিসান ও ভবনের মালিকের ম্যানেজার হামিমুল হক বিপুল।

শনিবার ডিএমপির রমনা জোনের সহকারী কমিশনার মোহাম্মদ সালমান ফার্সী অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন: শুক্রবার রাতে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।

মামলার আসামিদের বিষয়ে বিস্তারিত না বললেও এজাহারে কর্তৃপক্ষীয় ব্যর্থতার কথা এসেছে কি না জানতে তিনি বলেন: মামলায় আসামিদের বিরুদ্ধে অবহেলাজনিত হত্যার অভিযোগ আনা হয়েছে।

জানা যায়, গ্রিন কোজি কটেজের জমির মালিক হামিদা খাতুন। আমিন মোহাম্মদ ফাউন্ডেশন সেখানে ভবনটি তৈরি করে। ভবনটির মালিক ক্যাপ্টেন (অব.) সরদার মিজানুর রহমান।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বলছে, ওই ভবনে রেস্টুরেন্ট ও শোরুমের কোনো অনুমতি ছিল না। অগ্নি-ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে তালিকাভুক্ত হলেও কোনো বাধা ছাড়াই সাততলা ভবনটির কার্যক্রম চলছে। ফায়ার সার্ভিস তিনবার নোটিশ জারি করলেও ভবন কর্তৃপক্ষ কোনো অগ্নি নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেনি।

ফায়ার সার্ভিসের তথ্যমতে, ভবনটির প্রতিটি তলায় প্রায় দুই হাজার বর্গফুট আয়তনের আটটি তলা রয়েছে। সিঁড়িটি মাত্র চার ফুট চওড়া। গত বছরের ৫ সেপ্টেম্বর অ্যামব্রোসরিয়া রেস্টুরেন্ট অ্যান্ড মিউজিক ক্যাফের ব্যবস্থাপনা পরিচালককে ৯০ দিনের মধ্যে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিতে নোটিশ দেওয়া হয়। অ্যামব্রোসরিয়া রেস্তোরাঁ ও মিউজিক ক্যাফের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন (অব.) সরদার মিজানুর রহমান, এমনকি অগ্নি নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি অঙ্গীকারে স্বাক্ষর করেছেন।

ফায়ার সার্ভিস উল্লেখ করেছে যে, বেসমেন্টটি পার্কিংয়ের জন্য সংরক্ষিত, সেখানে একটি কফি শপ সহ বেশ কয়েকটি দোকান ছিল। তাছাড়া নিচতলায় আটটি দোকান, প্রথম তলায় একটি রেস্টুরেন্ট, দ্বিতীয় ও তৃতীয় তলায় কাপড়ের দোকান এবং চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম তলায় রেস্টুরেন্ট ছিল। এছাড়াও, প্রতিটি তলার সিঁড়িতে ৩৫ কেজি ওজনের বড় গ্যাস সিলিন্ডার ছিল। অষ্টম তলায় স্টাফ রুম এবং নামাজের জায়গা ছিল।

অগ্নি নিরাপত্তা পরিকল্পনা সম্পর্কে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম বলেন, এই ভবনটি ঝুঁকিপূর্ণ তালিকায় থাকলেও অগ্নি নিরাপত্তা পরিকল্পনা নেই। তারা এর জন্য আবেদনও করেনি। বিভিন্ন সময়ে তিনটি নোটিশ দেওয়া হয়।

সম্পর্কিত খবর