শিরোনাম
ব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী বেড়েছে ১ কোটি ৩৮ লাখদেড় ঘণ্টায় ৩ ভূমিকম্প, কাঁপল দেশমেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার ৭ গোলবিশ্ব অর্থনীতির ভারসাম্য এশিয়ার দিকে: সিপিডি চেয়ারম্যান৩-৪ গুণ দামে জ্বালানি কিনতে বাধ্য হচ্ছি: তথ্যমন্ত্রীহামে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১১৫৩ডিএসইতে পিই রেশিও কমেছে দশমিক ৭৯ শতাংশশাহজালালে আড়াই কোটির স্বর্ণ-সিগারেট আটকমাল্টার অস্বাভাবিক দামে ব্যবস্থা নেওয়ার নির্দেশ বাণিজ্যমন্ত্রীরবিডিনিউজের প্রধান সম্পাদক আর নেইময়মনসিংহে সিএনজিকে বাসের ধাক্কা, শিশুসহ নিহত ৭দেশে ভূমিকম্প অনুভূতপ্রি-শিপমেন্ট ঋণ তহবিল ৭ হাজার কোটি টাকাতিন মাসে পোশাক রপ্তানি বেড়েছে ৬.১০%সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয়
down of head

দপ্তর কমলো প্রধানমন্ত্রীর

মন্ত্রিসভার নতুন ৭ প্রতিমন্ত্রীকে দায়িত্ব দেওয়ার পর দপ্তর কমেছে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এতোদিন তিনি ৬টি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, এখন সেটি কমে চারটি হয়েছে।

শুক্রবার দপ্তর বন্টন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন।

দ্বাদশ সংসদ নির্বাচনের পর টানা চতুর্থ মেয়াদে মন্ত্রিসভা গঠনের সময় ওই চারটি মন্ত্রণালয়সহ সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নিজের অধিনে রেখেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন মন্ত্রণালয় দুটিতে নতুন দুইজন প্রতিমন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী নতুন ৭ প্রতিমন্ত্রীর মধ্যে মো. শহীদুজ্জামান সরকারকে পরিকল্পনা মন্ত্রণালয়, মো. আব্দুল ওয়াদুদকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, নজরুল ইসলাম চৌধুরীকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, বেগম রোকেয়া সুলতানাকে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়, বেগম শামসুন নাহারকে শিক্ষা মন্ত্রণালয়, বেগম ওয়াসিকা আয়শা খানকে অর্থ মন্ত্রণালয় এবং বেগম নাহিদ ইজাহার খানকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে, বিকেলে রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জয়ী হয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। এরপর গত ১১ জানুয়ারি বঙ্গভবনে শপথ নেন প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার ৩৭ সদস্য। এর মধ্যে পূর্ণ মন্ত্রী ২৫ জন এবং প্রতিমন্ত্রী ১৮ জন।

সম্পর্কিত খবর