শিরোনাম
down of head

দগ্ধ চিকিৎসক লতা মারা গেছেন

সাবেক স্বামীর দেওয়া আগুনে দগ্ধ চিকিৎসক লতা আক্তার (২৭) আজ বেলা দেড়টার দিকে মারা গেছেন।

রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চতুর্থ তলায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন লতা। তাঁর মৃত্যুর তথ্যের সত্যতা প্রথম আলোকে নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন মো. তরিকুল ইসলাম।

ফুফাতো ভাই সজীব আহমেদ আজ বেলা সাড়ে তিনটার দিকে প্রথম আলোকে বলেন, লতা মারা গেছেন। তাঁর মৃত্যুর সময় হাসপাতালে এক স্বজন উপস্থিত ছিলেন। তিনি এখন হাসপাতালের দিকে যাচ্ছেন। হাসপাতালের প্রক্রিয়া শেষে লতার মরদেহ নরসিংদীতে নিয়ে যাওয়া হবে। সেখানে তাঁকে দাফন করা হবে।

সম্পর্কিত খবর