শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

১৩৩ টাকায় পাওয়া যাবে ক্যানসারের ওষুধ

ভারতের মুম্বইয়ের টাটা মেমোরিয়াল সেন্টার (টিএমসি) তাদের গবেষণায় তৈরি করেছে দ্বিতীয় বার ক্যানসারের আক্রমণ প্রতিরোধ করা যাবে এমন ওষুধ। এই ওষুধের দাম ভারতে ১০০ রুপি যা বাংলাদেশি টাকায় প্রায় ১৩৩ টাকা।

মুম্বইয়ের টাটা মেমোরিয়াল সেন্টারের গবেষক দল দাবি করছে, ডিয়েশন এবং কেমোথেরাপির মতো চিকিৎসার পার্শ্ব প্রতিক্রিয়াও ৫০ শতাংশ কমিয়ে দেবে ওই ওষুধ।

গবেষক দল জানায়, প্রাথমিকভাবে কিছু ইঁদুরের ওপর এই গবেষণা পরিচালনা করা হয়। প্রথমে ইঁদুরগুলোর শরীরে মানুষের ক্যানসার কোষ প্রবেশ করানো হয়। সেই কোষ থেকে টিউমার তৈরি হয়। তখন ইঁদুরগুলোকে রেডিয়েশন থেরাপি, কেমোথেরাপি ও অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা করা হয়।

চিকিৎসা দিতে গিয়ে দেখা গেছে, এই ক্যানসার কোষগুলো মারা গেলে ক্রোমাটিন নামক ক্ষুদ্র কণায় টুকরো হয়। এই কণাগুলো রক্তের মাধ্যমে শরীরের অন্য অংশে যেতে পারে এবং সুস্থ কোষকে ক্যানসারে পরিণত করতে পারে।

গবেষণায় আরও জানানো হয়, দ্বিতীয় বার ক্যানসার হওয়া কিভাবে থামানো যায় তার সমাধান খুঁজতে শুরু করেন চিকিৎসকেরা। তারা ইঁদুরকে রেসভিরাট্রল এবং কপার-সহ প্রো-অক্সিডেন্ট ট্যাবলেট দেন। দেখা যায়, এই ট্যাবলেট ক্রোমাটিন কণাকে ধ্বংস করতে সক্ষম হচ্ছে। ক্যানসার চিকিৎসার খরচ লক্ষ টাকা থেকে শুরু করে কোটি টাকাও ছাড়িয়ে যেতে পারে। কিন্তু এই ট্যাবলেটটি সর্বত্র ১০০ রুপিতে পাওয়া যাবে।

সম্পর্কিত খবর