শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

উত্তর গাজায় দুর্ভিক্ষ আসন্ন: বিশ্ব খাদ্য কর্মসূচি

বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে বলেছে, ফিলিস্তিনি গ্রুপ হামাসের ওপর ইসরায়েল যুদ্ধ অব্যাহত রাখার কারণে উত্তর গাজায় দুর্ভিক্ষ আসন্ন। কারণ সেখানে ২৩ জানুয়ারি থেকে কোন মানবিক গোষ্ঠী সাহায্য পাঠাতে পারেনি।

গাজা উপত্যকায় ভয়াবহ মানবিক জরুরি অবস্থা দেখা দেয়ার সাথে সাথে সেখানে জাতিসংঘের প্রধান সাহায্য সংস্থাটি পরিস্থিতি মোকাবেলা করতে রীতিমত সংগ্রাম করছে। অন্যান্য সংস্থাগুলোও হাজার হাজার ফিলিস্তিনিদের কাছে সাহায্যে পৌঁছানোর আহ্বান জানিয়েছে।

মঙ্গলবার বিশ্ব খাদ্য কর্মসূচির ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর কার্ল স্কাউ যখন জাতিসংঘের মানবিক কার্যালয় ওসিএইচএ থেকে তার সহকর্মী রমেশ রাজাসিংহাম ব্যাপক অনাহার প্রায় অনিবার্য সম্পর্কে সতর্ক করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে বলেছেন, যদি পরিস্থিতির কিছুই পরিবর্তন না হয় তবে উত্তর গাজায় দুর্ভিক্ষ আসন্ন।

যেহেতু ইসরায়েলি বাহিনী উত্তর গাজায় ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে এবং কেবলমাত্র অবশিষ্ট অঞ্চলে প্রবেশ করতে দিচ্ছে জাতিসংঘের সাহায্য প্রধান মার্টিন গ্রিফিথস গত সপ্তাহে নিরাপত্তা পরিষদকে চিঠি দিয়ে সদস্যদেরকে যুদ্ধের একটি পদ্ধতি হিসেবে বেসামরিক নাগরিকদের অনাহারে না রাখার জন্য কাজ করার আহ্বান জানিয়েছিলেন।

রাজাসিংহাম বলেছেন, ফেব্রুয়ারির শেষে গাজায় কমপক্ষে ৫ লাখ ৭৬ হাজার মানুষ দুর্ভিক্ষের কবলে পড়বে। উত্তর গাজার দুই বছরের কম বয়সী প্রতি ছয় শিশুর মধ্যে একজন অপুষ্টিজনিত কারণে তীব্র রোগে ভুগছে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ডেপুটি মহাপরিচালক মৌরিজিও মার্টিনা সতর্ক করে বলেছেন, গাজার প্রায় ৯৭ শতাংশ ভূগর্ভস্থ পানি মানুষের ব্যবহারের জন্য অনুপযুক্ত এবং কৃষি উৎপাদনে ধস নামতে শুরু হচ্ছে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক সাংবাদিকদের বলেছেন, সীমান্তে সাহায্য প্রস্তুত এবং প্রবেশের অপেক্ষায় আছে। ডব্লিউএফপি সহকর্মীরাও আমাদের জানান, গাজা সীমান্তে তাদের ত্রাণবাহী গাড়ী প্রবেশের অপেক্ষা করছে। কিছু শর্ত সাপেক্ষে তারা ২২ লক্ষ লোককে খাদ্য সরবরাহ করতে সক্ষম হবে।

তিনি বলেনে, ১৫ হাজার মেট্রিক টন খাদ্য বহনকারী প্রায় ১ হাজার ট্রাক মিশরে অবস্থান করছে, শুধু প্রবেশের প্রবেশের অপেক্ষায় আছে।

সম্পর্কিত খবর