শিরোনাম
২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দামস্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহারডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, ভর্তি ১,৯০২তুরস্কে বাংলাদেশের রপ্তানি দ্বিগুণমিউচুয়াল ফান্ডে এনএভি বিবেচনার আহ্বান বিএসইসির
down of head

বিদ্যুতের সাথে বাড়ল গ্যাসের দাম

বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম প্রতি ঘনমিটারে ৭৫ পয়সা বেড়েছে। একই সঙ্গে শিল্প-কলকারখানায় ব্যবহৃত ক্যাপটিভ বিদ্যুতের গ্যাসের দামও প্রতি ঘনমিটার ৭৫ পয়সা বাড়িয়েছে সরকার। তবে বাসাবাড়িতে ও পরিবহনের গ্যাসের দাম বাড়েনি। এই মূল্য বৃদ্ধি চলতি ফেব্রুয়ারি মাস থেকে কার্যকর হবে।

বর্তমানে বিদ্যুতে ব্যবহৃত প্রতি ইউনিট গ্যাসের দাম ১৪ টাকা এবং ক্যাপটিভে ৩০ টাকা। এর ফলে বিদ্যুতের উৎপাদন খরচ বাড়বে।
আজ মঙ্গলবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন এ দর ঘোষণা করে।

আগামী দুই-এক দিনের মধ্যে বিদ্যুতের দাম বৃদ্ধির আদেশ আসতে পারে।

বিদ্যুতের দাম গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিটে ৩৪ থেকে ৭০ পয়সা করে বাড়তে পারে।

সম্পর্কিত খবর