শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

আবারও চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যু

রাজধানীর উত্তরার হাই কেয়ার হাসপাতালে চিকিৎসকের অবহেলায় শামীমা আক্তার মুন্নি (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। তারা জানান এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

মঙ্গলবার সকালে হাসপাতালটিতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শামীমার মরদেহ হাসপাতালে রয়েছে।

জানা যায়, গাজীপুরের শ্রীপুর থানার টেপিয়া বাড়ি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. ছিদ্দিকুর রহমানের মেয়ে শামীমা আক্তার মুন্নী।

শামীমার ভাই সফিকুল ইসলামসহ অন্যান্য স্বজনরা জানান, চিকিৎসকদের অবহেলায় শামীমার মৃত্যু হয়েছে। সোমবার সকাল ১১টায় হাই কেয়ার জেনারেল হাসপাতালে তার পিত্তথলির অপারেশন করা হয়। প্রায় ৬ ঘণ্টা অপারেশন করেন চিকিৎসকরা। এসময় পরিস্থিতির অবনতি হলে চিকিৎসকরা তড়িঘড়ি করে রোগীর এক ছোট ভাইয়ের স্ত্রীর কাছ থেকে একটি ফরমে স্বাক্ষর নেন বলে তারা জানান।

শামীমার ছোট ভাই নিদারুল জানান, ডাক্তারদের ভুল অপারেশনের ফলে ওটিতেই আমার বোন মারা গেছে। আমরা এর বিচার চাই। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষসহ ডাক্তারের বিরুদ্ধে আমরা হত্যা মামলা করবো। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে হাই কেয়ার জেনারেল হাসপাতালে ব্যবস্থাপনা পরিচালক ডা. নুরুল আমিন খান ইমরান বলেন, ডাক্তারের অবহেলায় রোগী মারা যায়নি। রোগীর পিত্তথলির অপারেশন প্রথমে লেজারের মাধ্যমে করার চেষ্টা করেন চিকিৎসকরা। কিন্তু সেটি জটিল হওয়ার কারণে সরাসরি অপারেশন করা হয়েছে। এ কারণে অপারেশনে সময় বেশি সময় লেগেছে।

তিনি বলেন, ডাক্তারের বিরুদ্ধে অবহেলার কোনো অভিযোগ থাকলে গুরুত্বসহকারে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে ১৫ ফেব্রুয়ারি রাতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে এন্ডোস্কোপি করাতে গিয়ে কার্ডিক অ্যারেস্টে রাহিদ রেজা (৩১) নামে একজনের মৃত্যু হয়। পরিবারের অভিযোগ-রেজার সব রিপোর্ট ঠিকভাবে না দেখে চিকিৎসক তাকে জেনারেল অ্যানেস্থেসিয়া প্রয়োগ করেছেন। এতে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়।

এছাড়া গত ২১ ফেব্রুয়ারি রাজধানীর মালিবাগের জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে খতনা করাতে গিয়ে আহনাফ তাহমিন আয়হাম নামে এক শিশুর মৃত্যু হয়। পরিবারের অভিযোগ চিকিৎসকদের অবহেলায় তার মৃত্যু হয়।

সম্পর্কিত খবর