শিরোনাম
কোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দাম
down of head

বিএনপিকে ক‌ঠোর হ‌স্তে দমনের হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

আন্দোল‌নের না‌মে বিএনপি আবারও নাশকতার চেষ্টা ক‌রলে ক‌ঠোর হ‌স্তে দমন করা হ‌বে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার রাজধানীর মধুবাগে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আন্দোলনের জন্য দল গুছিয়ে বিএনপির কোনো লাভ নেই। মানুষ আর তাদের সঙ্গে নেই। বাংলাদেশের মানুষ আগুনসন্ত্রাস-জঙ্গিবাদকে পছন্দ করে না।

তিনি বলেন, বিএনপি নেতাকর্মীরা জামিন আমাদের হাতে নেই। সেটি আদালতের বিষয়। তারা যদি আবারও অগ্নিসংযোগ, ভাঙচুর চালায় তবে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।

নিত্যপণ্য মজুতের বিষয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, রমজান উপলক্ষে অবৈধভাবে নিত্যপণ্য মজুত করে কৃত্রিম সংকট তৈরি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, অবৈধভাবে নিত্যপণ্য মজুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীও নির্দেশনা দিয়েছেন। আমাদের নিরাপত্তা বাহিনী সেই অনুযায়ী কাজ করছে।

এ সময় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যা যা করার দরকার তাই করা হবে বলেও সতর্ক করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সম্পর্কিত খবর