শিরোনাম
কোটি টাকা ইস্যুতে আসলামের নিয়োগ বাতিল!বীমা দাবির চেক দিয়েছে এনআরবি লাইফডিজিটাল প্রতারণা শনাক্তে এআই ব্যবহারের ওপর জোর ডিএসই চেয়ারম্যানেরডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, ভর্তি ১,৯৯৬২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রীপতনে শেষ ডিএসইর লেনদেনপ্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকেরএশিয়ার বড় বাজারে বাংলাদেশের রপ্তানি বাড়ছেনির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টাশিশুদের প্রতিভা বিকাশে সুযোগ দিতে হবে: প্রধানমন্ত্রীমৌসুমি বায়ুর বিদায়, সাগরে লঘুচাপের আভাসডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৪৭ওয়াহাজের সঙ্গে ফারিয়ার নজরকাড়া সাজশাহজালালে ৬৩১ কার্টন সিগারেট জব্দরপ্তানি স্বাভাবিক, কমল তেলের দাম
down of head

শাহরুখ খান কি সমকামী?

দুই দশকের বেশি সময় ধরে বলিউডের বাদশার খেতাব উপভোগ করছেন শাহরুখ খান। দিল্লির ছেলে শাহরুখ থিয়েটার করতেন। টেলিভিশনের পর পৌঁছান মুম্বাইয়ের রুপালি পর্দার নায়ক পর্যন্ত। পর্দায় তিনি রোম্যান্টিক হিরো। ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা দেন বিয়ের পর। যদিও সেই সময় বিবাহিত নায়কের বিশেষ চল ছিল না। সেই ধারা ভেঙেছেন শাহরুখ।

শাহরুখ নিজের কর্মজীবন এবং পরিবার নিয়েই বেশির ভাগ সময় ব্যস্ত থাকেন। বিতর্ক থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতেই পছন্দ করেন। তবুও বিতর্ক তার পিছু ছাড়েনি। একটা সময় শোনা যায়, প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়ান এ অভিনেতা। শুধু তা-ই নয়, তার গায়ে লাগে সমকামী তকমাও। বলিউডের প্রথম সারির পরিচালক কর্ণ জোহর থেকে শুরু করে প্রযোজক বিবেক ভাসওয়ানির সঙ্গে নাকি তার সম্পর্ক ছিল। তবে শাহরুখকে নিয়ে এই ফিসফিসানি কতটা সত্যি? জানালেন শাহরুখের ‘জোশ’ ছবির প্রযোজক বিবেক।

শাহরুখ খান তখন বিবাহিত। প্রিয়াঙ্কা চোপড়া প্রেম করেন শাহিদ কপূরের সঙ্গে। যদিও পর্দায় শাহরুখ-প্রিয়াঙ্কা জুটি তখন বিপুল জনপ্রিয়। তাদের রসায়ন নিয়ে উচ্ছ্বসিত ছিল দর্শকমহল। শোনা যায়, সে সময়েই তলে তলে ব্যক্তিগত জীবনেও সম্পর্ক গড়ে উঠেছিল তাদের। প্রিয়ঙ্কার সঙ্গে তার ‘সম্পর্ক’ নিয়ে মুখ খোলেননি শাহরুখও। বরাবরই প্রিয়াঙ্কাকে সহকর্মী বলে পরিচয় দিয়েছেন। তবে সত্যি কি যা রটে, তার কিছুটা ঘটে? শাহরুখের দীর্ঘ দিনের বন্ধু প্রযোজক বিবেক ভাসওয়ানি বলেন, এ সব পুরোটাই গুজব, শাহরুখ ‘ওয়ান ওম্যান ম্যান’। জীবনে গৌরী ছাড়া আর কাউকেই ভালবাসেনি।

এক সময় প্রশ্ন ওঠে শাহরুখের যৌন অভিরুচি নিয়ে। কখনও কর্ণ জোহর কখনও আবার কখনও বিবেকের সঙ্গে সমকামী সম্পর্কের কথা শোনা যায়। যদিও এই গুঞ্জনকে সম্পূর্ণ মিথ্যে বলেছেন বিবেক। তার কথায়, ‘শাহরখ আর আমি একই আবাসানে থাকতাম। সেই সময় আমি আমার পরিবার নিয়ে একটু ঝামেলায় ছিলাম। ওকে গৌরীর সঙ্গে সংসার পাততে হবে, কেরিয়ার শুরু করেছে সেই নিয়ে উদ্বেগ থাকত। আমরা ভালো বন্ধু। কোনো দিনও কোনো অন্য সম্পর্ক ছিল না আমাদের। আসলে সফল মানুষদের নিয়ে এমন নানা কিছু রটে।’

সম্পর্কিত খবর