শিরোনাম
icon সাংবাদিকতায় নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা জরুরি: অর্থমন্ত্রী icon ছয় মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণ হারাচ্ছে এলআর গ্লোবাল icon পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক icon শ্রমিক বিক্ষোভে উত্তাল গাজীপুর, ছুটি ৭০ কারখানা icon লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইটস icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন icon ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা icon ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের ক্রেডিট রেটিং সম্পন্ন icon ৯ কোম্পানির বুধবার লেনদেন বন্ধ icon ৫ কোম্পানির বুধবার লেনদেন চালু icon ৪ মাসে প্রাণিজ পণ্য রপ্তানিতে আয় ৩০৯ কোটি টাকা icon এশিয়াটিক ল্যাবরেটরিজের বোনাসে সম্মতি দেয়নি বিএসইসি icon ২৮৫ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে সিঙ্গার icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৫০২ কোটি টাকার icon অভিনেতা সোহেল খান আর নেই icon ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ
down of head

পুরোনো দ্বন্দ্ব ভুলে আলিঙ্গন করলেন সৌরভ-শাহরুখ

ভারতীয় ক্রিকেটের রাজা সৌরভ গাঙ্গুলি ও বলিউড বাদশাহ শাহরুখ খান বহু দিন পর একফ্রেমে ধরা দিলেন। পুরোনো দ্বন্দ্ব ভুলে শুধু সুখস্মৃতিতে মাতলেন দুই জগতের এই দুই সুপারষ্টার।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ডব্লুপিএল (উইমেন্স প্রিমিয়ার লীগ)-এর উদ্বোধনের আগেই দর্শকরা পেলেন নতুন চমক। ক্রিকেট মাঠে পুরোনো তিক্ততা ভুলে সৌরভকে দেখে ছুটে এসে আলিঙ্গন করলেন শাহরুখ খান।

কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের আসরে তাদের দেখা হয়েছে, কথা হয়েছে দুজনের মধ্যে। গত বৃহস্পতিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিলেন দুজনে। তাদের উষ্ণ আলিঙ্গন আর মিষ্টি আলাপচারিতার ঝলক এখন ভাইরাল সামাজিক মাধ্যমে।

নিজের হোয়াট্‌সঅ্যাপ চ্যানেলে সেই ভিডিও শেয়ার করেছেন সৌরভ। মহারাজ লিখেছেন, ‘বহু দিন পর শাহরুখের সঙ্গে দেখা হয়ে বেশ ভালো লাগল। ডব্লিউপিএলের সকল দলকে নতুন মওসুমের শুভেচ্ছা।’

ডব্লুপিএল-এর প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামবে দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গাঙ্গুলি, দলের জার্সি গায়েই মেয়েদের অনুশীলন দেখতে এসেছিলেন। অন্যদিকে খবর, নারী আইপিএলের উদ্বোধনী মঞ্চ কাঁপাবেন শাহরুখ, মহড়ার জন্যই স্টেডিয়ামে পৌঁছেছিলেন তিনি।

শুধু শাহরুখ খান নন, শাহিদ কাপুর, কার্তিক আরিয়ান, বরুণ ধাওয়ান এবং টাইগার শ্রোফও পারফর্ম করবেন। বুধবার, ডব্লিউপিএলের সোশ্যাল মিডিয়া টিম শেয়ার করেছে যে কিং খানকে ডাব্লুপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে তারকা পারফর্মার হিসেবে নির্বাচিত করা হয়েছে।

এদিন আর্মি কার্গো প্যান্ট এবং সাদা রঙা সোয়েটারে পাওয়া গেল শাহরুখকে। চোখে রোদচশমা, পনিটেল বাঁধা রয়েছে। সৌরভের পরনে দলের জার্সি আর ডেনিম।

একটা সময় শাহরুখের মালিকানাধীন কেকেআরকের অধিনায়ক ছিলেন সৌরভ। কিন্তু টিমের লাগাতার ব্যর্থতার মাঝে সৌরভ গদি হারান। সেসময় কেকেআরের অধিনায়কত্ব হারানো নিয়েই শাহরুখ-সৌরভের মাঝে শুরু হয়েছিল তিক্ততা।

বছর চারেক আগে গৌতম ভট্টাচার্য্যর সঙ্গে তার ইউটিউব শো জিবি কর্ণারে কথা বলার সময় সৌরভ খোলাখুলি জানিয়েছিলেন, ফ্র্যাঞ্চাইজিদের উচিত ক্রিকেটীয় বিষয়ে নাক না গলানো। তিনি ক্যাপ্টেন থাকার সময় নাইট রাইডার্সে স্বাধীনতা পাননি বলে স্পষ্ট জানিয়েছিলেন মহারাজ।

সম্পর্কিত খবর