শিরোনাম
স্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহারডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, ভর্তি ১,৯০২তুরস্কে বাংলাদেশের রপ্তানি দ্বিগুণমিউচুয়াল ফান্ডে এনএভি বিবেচনার আহ্বান বিএসইসিরবন্ডের ১৩.৩৫ লাখ কেজি কাঁচামাল উধাওসূচকের পতনে লেনদেন ৫৩৭ কোটি টাকারসিএন্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ পেল ডিএসইনিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রীডিএমপির অভিযানে গ্রেফতার ৪১৪সোনার দাম কমলনোবেল জয়ীদের নাম ঘোষণা শুরু আজরাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, ভর্তি ২০৮৯ফের বাড়ল এলপিজির দাম৯২% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য
down of head

আবারও বিয়ে করলেন ক্রিকেটার আল আমিন

দেশের ক্রিকেটের এক সময়ের খুব পরিচিত নাম আল আমিন হোসেন। কিন্তু, নানা নেতিবাচকতা আর পারফর্মের ছন্দহীনতায় হারিয়ে গেছেন তিনি। বিশেষ করে, নারী ঘটিত ব্যাপারে বেশ কয়েকবারই নাম জড়িয়েছে তার। এমনকি স্ত্রীর কাছে যৌতুক ও নারী নির্যাতনের মামলাকে কেন্দ্র করে আলোচিত হন তিনি।

বিপিএলের মাঝপথে আরও একবার আলোচনায় আল আমিন। দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। শুক্রবার ফারজানা আক্তার প্রীতির সঙ্গে নতুন করে গাঁটছড়া বাঁধলেন এই পেসার।

চলতি বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলছেন আল আমিন। তার দলই এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে। শেষ চার নিশ্চিত হওয়ার পর চট্টগ্রাম পেয়েছে খানিকটা বিরতি। যেই সুযোগটা কাজে লাগিয়ে দ্বিতীয় বিয়ে করলেন আল আমিন।

আল আমিনের নতুন স্ত্রীর বাড়ি কুষ্টিয়া। কয়েকদিনের মধ্যেই নব দম্পতির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের কথা রয়েছে। তবে, এরচেয়ে বেশিকিছু এখনও জানা যায়নি।

এর আগে ২০১২ সালের ২৬ ডিসেম্বর ইসরাত জাহানকে বিয়ে করেছিলেন আল আমিন। বিয়ের এক দশকের মাথায় ২০২২ সালে ইসরাতের সঙ্গে সম্পর্কের ইতি টানেন। তবে, স্ত্রীর করা মামলায় দেশব্যাপী তখন ব্যাপক সমালোচিত হয়েছিলেন এই ক্রিকেটার। ইসরাতের সঙ্গে আগে সংসারে দুটি সন্তান রয়েছে এই ক্রিকেটারের।

সম্পর্কিত খবর