শিরোনাম
স্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহারডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, ভর্তি ১,৯০২তুরস্কে বাংলাদেশের রপ্তানি দ্বিগুণমিউচুয়াল ফান্ডে এনএভি বিবেচনার আহ্বান বিএসইসিরবন্ডের ১৩.৩৫ লাখ কেজি কাঁচামাল উধাওসূচকের পতনে লেনদেন ৫৩৭ কোটি টাকারসিএন্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ পেল ডিএসইনিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রীডিএমপির অভিযানে গ্রেফতার ৪১৪সোনার দাম কমলনোবেল জয়ীদের নাম ঘোষণা শুরু আজরাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, ভর্তি ২০৮৯ফের বাড়ল এলপিজির দাম৯২% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য
down of head

অনুমতি ছাড়া হজ পালন করলে জেল-জরিমানা

আসন্ন হজ মৌসুমে অনুমতি ছাড়া হজ পালন থেকে বিরত থাকার জন্য পর্যটক ও বাসিন্দাদের সতর্কতা দিয়েছে সৌদি আরবের সরকার। একইসঙ্গে অনুমতি ছাড়া হজ পালনের মাধ্যমে কেউ আইন ভঙ্গ করলে তাকে ৫০ হাজার রিয়াল জরিমানা ও কারাদণ্ড প্রদান করা হবে বলেও জানিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, অনুমতি ছাড়া হজ পালন করা বেআইনি। যারা এই আইন ভঙ্গ করবেন, তাদের ৫০ হাজার রিয়াল জরিমানা করা হবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫ লাখ টাকা। এমনকি, যে বা যারা অনুমতিবিহীন ব্যক্তিদের মক্কায় পরিবহণ করে ধরা পড়বেন, তাদেরকেও ৫০ হাজার রিয়াল জরিমানা করা হবে।

অপরদিকে, যেসব প্রবাসী হজ মৌসুমের এই আইন ভঙ্গ করবেন, তাদেরকে প্রথমে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হবে। কারাভোগ শেষ হলে তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানো হবে। একইসঙ্গে পরবর্তী ১০ বছরের জন্য তাদের সৌদি আরবে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হবে।

সম্পর্কিত খবর