শিরোনাম
স্টক এক্সচেঞ্জে সরাসরি কোম্পানি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহারডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, ভর্তি ১,৯০২তুরস্কে বাংলাদেশের রপ্তানি দ্বিগুণমিউচুয়াল ফান্ডে এনএভি বিবেচনার আহ্বান বিএসইসিরবন্ডের ১৩.৩৫ লাখ কেজি কাঁচামাল উধাওসূচকের পতনে লেনদেন ৫৩৭ কোটি টাকারসিএন্ডএ টেক্সটাইলের কারখানা বন্ধ পেল ডিএসইনিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রীডিএমপির অভিযানে গ্রেফতার ৪১৪সোনার দাম কমলনোবেল জয়ীদের নাম ঘোষণা শুরু আজরাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, ভর্তি ২০৮৯ফের বাড়ল এলপিজির দাম৯২% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য
down of head

লজ্জিত শ্রীদেবী কন্যা!

হিন্দি ইন্ডাস্ট্রিতে ইতোমধ্যেই পায়ের নীচের মাটি খানিকটা শক্ত করেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। ফিল্ম ক্যারিয়ারের শুরু থেকে নেপোটিজম বিতর্কের মুখে পড়লেও পর্দায় নিজেকে প্রমাণ করতে ক্ষান্ত হননি এই অভিনেত্রী। যারই প্রেক্ষিতে বলিউডের পর এবার দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও অভিষেক হচ্ছে শ্রীদেবী কন্যার।

পরিচালক কোরাতালা শিবার পরিচালনায় দক্ষিণী ছবি ‘দেভারাঃ পার্ট ১’ এ জুনিয়র এনটিআরের নায়িকা হচ্ছেন জাহ্নবী। তবে জাহ্নবীর দক্ষিণী ছবিতে অভিষেকের যাত্রাটা খুব একটা সহজ ছিল না। যে প্রসঙ্গেই সম্প্রতি ‘দ্য উইক’ এর সঙ্গে এক আলাপচারিতায় মুখ খুললেন ‘ধড়ক’ খ্যাত অভিনেত্রী।

পাশাপাশি তিনি জানান, ‘দেভারা’ শুটিংয়ের সময়কার তার বিরাট আফসোসের কথা। জাহ্নবী বলেন, ছবির চিত্রনাট্য হাতে পেয়ে দিশেহারা ছিলেন তিনি। কারণ কোনদিন তেলুগু শেখা হয়নি তার। যদিও তার মাতৃভাষা তেলুগু। তবে সেটি তারা জানা নেই।

জাহ্নবী আরো জানান, ‘আমি কখনও তেলুগু শিখিনি, এর জন্য আমি সত্যিই লজ্জিত। আমি বুঝতে পারি (তেলুগু) তবে বলতে পারি না। স্বীকার করতে লজ্জা নেই, এটা আমার জীবনের অন্যতম বড় আফসোস। তবে ‘দেভারা’র গোটা টিম আমাকে সাহায্য করেছে, অত্যন্ত ধৈর্য্য সহকারে আমাকে সাহায্য করেছে। এই ছবির সঙ্গে ইন্ডাস্ট্রির নামীদামী ব্যক্তিত্বরা জড়িত, সকলেই আমাকে সংলাপ বলতে সাহায্য করেছেন।’

বিশাল বাজেটে নির্মিত হচ্ছে ‘দেভারা’ ছবিটি। যেখানে উচ্চ মানের ভিএফএক্সের কাজ দেখানো হবে। আসছে ৫ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।- টাইমস অব ইন্ডিয়া

সম্পর্কিত খবর