শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

ভেনেজুয়েলায় সোনার খনি দুর্ঘটনায় নিহত ২৫

ভেনেজুয়েলার দক্ষিণাঞ্চলে দুর্গম বনে একটি অবৈধ খনি ধসে পড়লে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। এলাকাটির দায়িত্বপ্রাপ্ত মেয়র বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছেন। ভেনেজুয়েলার বলিবার রাজ্যের লা পারাগুয়া শহর থেকে সাত ঘণ্টার নৌভ্রমণ দূরত্বের বুল্লা লোকা নামের খনিটিতে এ দুর্ঘটনাটি ঘটে।

আনগোসটুরা মিউনিসিপালিটি এলাকার মেয়র ইয়র্গি আরসিনিয়েগা জানান, দুর্ঘটনায় ২৫ জন মারা গেছে এবং ১৫ জন আহত হয়েছে বলে খবর শোনা যাচ্ছে। তবে মৃতের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। এর আগে অবশ্য দেশটির জরুরি নাগরিক নিরাপত্তা বিষয়ক সেক্রেটারি এডগার কলিনা রেয়েস বলেছিলেন, ওই দুর্ঘটনায় দুজন মারা গেছে এবং দুজন আহত হয়েছে।

আহতদের রাজধানী কারাকাস থেকে ৭৫০ কিলোমিটার দক্ষিণপূর্বে লা পারাগুয়া শহরের হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানিয়েছিলেন এডগার কলিনা রেয়েস। তিনি আরও জানান, সামরিক বাহিনী, দমকল বাহিনী ও অন্যান্য সংস্থার লোকজনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ভেনেজুয়েলার বেসামরিক নিরাপত্তা বিষয়ক ভাইস মিনিস্টার কার্লোস পেরেজ আমপুয়েদা বলেন, ‘আমরা ক্ষয়ক্ষতির বিষয়টি খতিয়ে দেখছি এবং কীভাবে সেখানে উদ্ধার কাজ চালানো যায় তা বিশ্লেষণ করছি।’

এর আগে গত বছরের ডিসেম্বরে ওই এলাকাটিতে ইকাবারু আদিবাসীদের একটি খনি ধসে পড়ে ১২ জন নিহত হয়। ভেনেজুয়েলার বলিভার অঞ্চলটিতে প্রচুর সোনা, হীরা, লোহা, ব্রক্সাইট, কোয়ার্টজ ও কোলটান খনিজ পদার্থ পাওয়া যায়। সরকারি খনির পাশাপাশি এখানে অনেক অবৈধ খনির ব্যবসাও জমজমাট।

সম্পর্কিত খবর